বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্য দিচ্ছেন। আজ বুধবার দুপুরে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি আয়োজিত মানববন্ধনে। শাহবাগ, ঢাকাছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এখন দেশের সাধারণ মানুষকে হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের নারী ব্যবসায়ী সাথী আক্তারের মুক্তির দাবিতে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এই মানববন্ধনের আয়োজন করে। গত রোববার ফেসবুকে দুটি লাইভ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সাথী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায় যে বিএনপি সরকারকে ভোট দিয়ে তিনি আজ ভুক্তভোগী। ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করেন এবং উত্তেজনা তৈরি হলে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরে তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। তবে সাথী আক্তার আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামিন পেয়েছেন।

সরকারের সমালোচনা করার কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না বলে মন্তব্য করে আখতার হোসেন বলেন, সাথী লাইভে এসে নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা বলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। সাথীর বক্তব্যে সরকারের সমালোচনামূলক কিছু পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানালেও তাঁকে কেন গ্রেপ্তার করা হলো, সেই প্রশ্ন তোলেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে ভোটের অধিকারের দাবি ওঠার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে বাক্স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার চাইতে হলেও এখন বিএনপির আমলে হতাশা প্রকাশের অধিকার চাইতে হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা চুরি-ডাকাতি বাড়ার বিষয়ে নাগরিকদের সমালোচনা ও আত্মসমালোচনার সুযোগ থাকা দরকার। কিন্তু বর্তমান সরকার মানুষকে নিজেদের মতো করে কথা বলতে বাধ্য করতে চায় বলে তিনি অভিযোগ করেন।

মানববন্ধনে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু বলেন, কোনো সরকার জনসমর্থন হারিয়ে ফেললে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, যা তাঁরা হাসিনার আমলেও দেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জনসমর্থন হারিয়েছেন এবং ধানের শীষে ভোট দেওয়া মানুষও এখন বিরক্ত বলে দাবি করেন তিনি। সংগঠনের সদস্যসচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, প্রধানমন্ত্রী তাঁকে নিয়ে তৈরি করা মিম শেয়ার করে সমালোচনা উপভোগ করার কথা বললেও তাঁর আশপাশের লোকজন তা উপভোগ করেন না। মানববন্ধনে জাতীয় নারীশক্তির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে নারীর কণ্ঠরোধ না করা, মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা এবং সাইবার আইনের সংশোধনীসহ সব কালাকানুন বাতিলের দাবি জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

‘সিন্ডিকেট’ ভাঙায় পাঠ্যবই মুদ্রণে বাঁচল ১৪ কোটি টাকা

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

দৈনিক প্রভাতী

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এখন দেশের সাধারণ মানুষকে হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের নারী ব্যবসায়ী সাথী আক্তারের মুক্তির দাবিতে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এই মানববন্ধনের আয়োজন করে। গত রোববার ফেসবুকে দুটি লাইভ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সাথী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায় যে বিএনপি সরকারকে ভোট দিয়ে তিনি আজ ভুক্তভোগী। ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করেন এবং উত্তেজনা তৈরি হলে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরে তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। তবে সাথী আক্তার আজ দুপুর সাড়ে ১২টার দিকে জামিন পেয়েছেন।

সরকারের সমালোচনা করার কারণে কাউকে গ্রেপ্তার করা যায় না বলে মন্তব্য করে আখতার হোসেন বলেন, সাথী লাইভে এসে নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা বলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। সাথীর বক্তব্যে সরকারের সমালোচনামূলক কিছু পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানালেও তাঁকে কেন গ্রেপ্তার করা হলো, সেই প্রশ্ন তোলেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে ভোটের অধিকারের দাবি ওঠার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে বাক্স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার চাইতে হলেও এখন বিএনপির আমলে হতাশা প্রকাশের অধিকার চাইতে হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা চুরি-ডাকাতি বাড়ার বিষয়ে নাগরিকদের সমালোচনা ও আত্মসমালোচনার সুযোগ থাকা দরকার। কিন্তু বর্তমান সরকার মানুষকে নিজেদের মতো করে কথা বলতে বাধ্য করতে চায় বলে তিনি অভিযোগ করেন।

মানববন্ধনে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু বলেন, কোনো সরকার জনসমর্থন হারিয়ে ফেললে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, যা তাঁরা হাসিনার আমলেও দেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জনসমর্থন হারিয়েছেন এবং ধানের শীষে ভোট দেওয়া মানুষও এখন বিরক্ত বলে দাবি করেন তিনি। সংগঠনের সদস্যসচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, প্রধানমন্ত্রী তাঁকে নিয়ে তৈরি করা মিম শেয়ার করে সমালোচনা উপভোগ করার কথা বললেও তাঁর আশপাশের লোকজন তা উপভোগ করেন না। মানববন্ধনে জাতীয় নারীশক্তির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে নারীর কণ্ঠরোধ না করা, মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা এবং সাইবার আইনের সংশোধনীসহ সব কালাকানুন বাতিলের দাবি জানানো হয়।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x