বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ আরও বিস্তৃত করার জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে জাপানি এই প্রতিষ্ঠানটিকে নতুন বিনিয়োগ নিয়ে আসার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

জাপান সফরকালে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে অবহিত করেন। বৈঠকে বাংলাদেশের প্রতি জাপানি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে প্রচলিত পোশাক উৎপাদনের গণ্ডি পেরিয়ে ম্যান-মেড ফাইবার ও পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়া গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নতুন পণ্যের উদ্ভাবন এবং উৎপাদনব্যবস্থাকে আরও আধুনিক করার মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাতকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তোলার বিষয়ে আলোচনা হয়। পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনব্যবস্থা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।

বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের অনুকূল পরিবেশ ধরে রাখতে দ্রুত জমির সংস্থান, ছাড়পত্র প্রদান এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে তিনি জানান। এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়, যা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জাপানি প্রতিনিধিদলে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিইসহ শীর্ষস্থানীয় নির্বাহীরা অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

দৈনিক প্রভাতী

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ আরও বিস্তৃত করার জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে জাপানি এই প্রতিষ্ঠানটিকে নতুন বিনিয়োগ নিয়ে আসার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

জাপান সফরকালে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে অবহিত করেন। বৈঠকে বাংলাদেশের প্রতি জাপানি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে প্রচলিত পোশাক উৎপাদনের গণ্ডি পেরিয়ে ম্যান-মেড ফাইবার ও পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়া গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নতুন পণ্যের উদ্ভাবন এবং উৎপাদনব্যবস্থাকে আরও আধুনিক করার মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাতকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তোলার বিষয়ে আলোচনা হয়। পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনব্যবস্থা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।

বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের অনুকূল পরিবেশ ধরে রাখতে দ্রুত জমির সংস্থান, ছাড়পত্র প্রদান এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে তিনি জানান। এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়, যা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জাপানি প্রতিনিধিদলে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিইসহ শীর্ষস্থানীয় নির্বাহীরা অংশ নেন।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x