বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

জামায়াত থেকে স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চায় এনসিপি

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

জামায়াত থেকে স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চায় এনসিপি
গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে ২৩ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ করেন এনসিপির নেতারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে লংমার্চসহ বড় পরিসরের কর্মসূচিতে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এই সময়ে মাঠপর্যায়ে দলটির নিজস্ব উদ্যোগে বড় সভা-সমাবেশ সেভাবে হয়নি। লংমার্চের রাজনীতির ফসল আলাদা দল হিসেবে এনসিপির কতটা কাজে লাগছে, তা নিয়ে দলটির ভেতরে নানা মত রয়েছে। জামায়াতের সঙ্গে মিলিয়ে অনেকে অপপ্রচার করলেও এনসিপি যে সম্পূর্ণ আলাদা দল, সেই বার্তাটি তারা জোরালোভাবে মাঠে রাখতে চায়।

এরই অংশ হিসেবে ১১–দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের এক দিন আগে আগামীকাল শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভ ডেকেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। গণবিক্ষোভ সামনে রেখে গত ২৩ অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করছে দলটি। এসব কর্মসূচিতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিলেও ১১ দলের খুলনা অভিমুখী লংমার্চের পক্ষে তাঁদের কিছু বলতে দেখা যায়নি।

চট্টগ্রাম ও রংপুরের পর আগামী শনিবার (৩১ অক্টোবর) খুলনা বিভাগে যাচ্ছে ১১ দলের লংমার্চের গাড়িবহর। দলীয় সূত্রে জানা গেছে, এবারের লংমার্চে এনসিপির অংশগ্রহণ প্রতীকী হয়ে উঠতে পারে এবং আহ্বায়ক নাহিদ ইসলাম নাও যেতে পারেন। তবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নাহিদ ইসলামকে খুলনা বিভাগীয় লংমার্চে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ফলে লংমার্চে শেষ পর্যন্ত এনসিপি অংশ নেবে কি নেবে না, তা দেখার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে তাঁদের দুজন প্রার্থী রয়েছে এবং মহানগরে কমিটি পুনর্গঠন হবে। জনসম্পৃক্ত বিষয়ে স্বতন্ত্র কর্মসূচি দেওয়ার চাপের কারণেই মূলত গণবিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে এবং এর সঙ্গে লংমার্চের কোনো বিরোধ নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

১৫৪ কেন্দ্রের ফলে ১ লাখ ৭ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন

‘এক সপ্তাহ ধরে বেঁচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’

জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির

জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির

জামায়াত থেকে স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চায় এনসিপি

জামায়াত থেকে স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চায় এনসিপি

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথে বাংলাদেশের পদক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৪৮ কেন্দ্রের ফলে কে এগিয়ে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক প্রভাতী

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জামায়াত থেকে স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চায় এনসিপি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে লংমার্চসহ বড় পরিসরের কর্মসূচিতে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এই সময়ে মাঠপর্যায়ে দলটির নিজস্ব উদ্যোগে বড় সভা-সমাবেশ সেভাবে হয়নি। লংমার্চের রাজনীতির ফসল আলাদা দল হিসেবে এনসিপির কতটা কাজে লাগছে, তা নিয়ে দলটির ভেতরে নানা মত রয়েছে। জামায়াতের সঙ্গে মিলিয়ে অনেকে অপপ্রচার করলেও এনসিপি যে সম্পূর্ণ আলাদা দল, সেই বার্তাটি তারা জোরালোভাবে মাঠে রাখতে চায়।

এরই অংশ হিসেবে ১১–দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের এক দিন আগে আগামীকাল শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভ ডেকেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। গণবিক্ষোভ সামনে রেখে গত ২৩ অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করছে দলটি। এসব কর্মসূচিতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিলেও ১১ দলের খুলনা অভিমুখী লংমার্চের পক্ষে তাঁদের কিছু বলতে দেখা যায়নি।

চট্টগ্রাম ও রংপুরের পর আগামী শনিবার (৩১ অক্টোবর) খুলনা বিভাগে যাচ্ছে ১১ দলের লংমার্চের গাড়িবহর। দলীয় সূত্রে জানা গেছে, এবারের লংমার্চে এনসিপির অংশগ্রহণ প্রতীকী হয়ে উঠতে পারে এবং আহ্বায়ক নাহিদ ইসলাম নাও যেতে পারেন। তবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নাহিদ ইসলামকে খুলনা বিভাগীয় লংমার্চে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ফলে লংমার্চে শেষ পর্যন্ত এনসিপি অংশ নেবে কি নেবে না, তা দেখার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে তাঁদের দুজন প্রার্থী রয়েছে এবং মহানগরে কমিটি পুনর্গঠন হবে। জনসম্পৃক্ত বিষয়ে স্বতন্ত্র কর্মসূচি দেওয়ার চাপের কারণেই মূলত গণবিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে এবং এর সঙ্গে লংমার্চের কোনো বিরোধ নেই।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x