বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

স্পেনে রাজকীয় সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ এএম

স্পেনে রাজকীয় সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি

ফুটবলে অসামান্য অবদান ও মাঠের বাইরের মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন তিনি এবং এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এককভাবে কোনো ফুটবলার এই পুরস্কার পেতে যাচ্ছেন।

আগামী শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামোরে রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে মেসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। স্পেনের রাজপরিবারের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়ে থাকে।

১৯৮১ সালে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারের যাত্রা শুরু হয় এবং বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতাসহ মোট আটটি বিভাগে এটি দেওয়া হয়। বিজয়ীদের হুয়ান মিরোর নকশা করা একটি ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্যের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরির আনুষ্ঠানিক ঘোষণায় ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে মেসির নাম জানানো হয়। মাঠে তার ধারাবাহিক পারফরম্যান্স, বিনয় ও দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার দাতব্য কার্যক্রম এই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

দৈনিক প্রভাতী

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্পেনে রাজকীয় সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ফুটবলে অসামান্য অবদান ও মাঠের বাইরের মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন তিনি এবং এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এককভাবে কোনো ফুটবলার এই পুরস্কার পেতে যাচ্ছেন।

আগামী শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামোরে রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে মেসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। স্পেনের রাজপরিবারের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়ে থাকে।

১৯৮১ সালে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারের যাত্রা শুরু হয় এবং বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতাসহ মোট আটটি বিভাগে এটি দেওয়া হয়। বিজয়ীদের হুয়ান মিরোর নকশা করা একটি ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্যের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরির আনুষ্ঠানিক ঘোষণায় ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে মেসির নাম জানানো হয়। মাঠে তার ধারাবাহিক পারফরম্যান্স, বিনয় ও দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার দাতব্য কার্যক্রম এই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x