মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন
দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বিয়ের প্রচলিত জাঁকজমকপূর্ণ আয়োজনের চিত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। বর্তমান প্রজন্মের দম্পতিরা বিশাল জমায়েত বা ব্যয়বহুল আনুষ্ঠানিকতা থেকে সরে এসে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজনকে বেছে নিচ্ছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে এই অঞ্চলে বিয়ের বাজেট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হচ্ছে। ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বড় পরিসরের বিয়ের পরিবর্তে এখন অতিথির সংখ্যা সীমিত রাখা এবং সংবর্ধনা অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে।

জাপানভিত্তিক গণমাধ্যম নিক্কেই এশিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে এই পরিবর্তন অত্যন্ত স্পষ্ট। মালয়েশিয়ার পেতালিং জায়ার এক তরুণ সম্প্রতি খাবার ও সামগ্রিক খরচ সামলাতে অতিথির তালিকা ছোট করার সিদ্ধান্ত নেন। একইভাবে ইন্দোনেশিয়ায় কয়েক বছর আগের তুলনায় বিয়ের নিবন্ধনের হার ব্যাপকভাবে কমেছে। ফিলিপাইন ও থাইল্যান্ডেও একই চিত্র দেখা যাচ্ছে, যেখানে তরুণ সমাজ অহেতুক অর্থ অপচয় না করে নিজেদের সঞ্চয়ের ওপর নির্ভর করে ছোট পরিসরে বিবাহ সম্পন্ন করছেন।

জাকার্তার এক তরুণী সম্প্রতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এড়িয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ঘরোয়া উপায়ে বিয়ের কাজ সেরেছেন। তিনি মনে করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ করে বা জমানো অর্থ খরচ করে বড় অনুষ্ঠান করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। থাইল্যান্ড এবং ফিলিপাইনেও অনেক দম্পতি এখন শুভদিন বা লগ্ন দেখার চেয়ে নিজেদের সুবিধাজনক সময় ও সাধ্যের মধ্যে অনুষ্ঠান আয়োজনকে অগ্রাধিকার দিচ্ছেন। এমনকি অনেকে খরচ কমাতে বন্ধু ও আত্মীয়স্বজনদের সাহায্য সহযোগিতা নিচ্ছেন।

তবে বিয়ের এমন ক্ষুদ্রায়ন ও ব্যয় সংকোচন নীতির ফলে এই খাতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে মন্দা দেখা দিয়েছে। ক্যাটারিং সার্ভিস, ফটোগ্রাফি স্টুডিও, পোশাক ভাড়ার দোকান এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত কাজ না পেয়ে এখন করপোরেট অনুষ্ঠানের দিকে ঝুঁকছে। এর মধ্যেও কিছু পর্যটননির্ভর দেশ বিদেশি ধনী দম্পতিদের আকর্ষণ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন ভিয়েতনামে কয়েক মিলিয়ন ডলারের বড় বাজেটের ভারতীয় ধনাঢ্য পরিবারের বিয়ের আয়োজন করে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

যুক্তির লড়াইয়ে ফাইনালে দুই দল, জয়-পরাজয়ের বাইরে বন্ধুত্বের চর্চা

অগোছালো ঘরও হতে পারে সুখের ঠিকানা, ঘর গোছানোর ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান

দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন

দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা

গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর

গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দিনে দিনে কেন ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বিয়ের প্রচলিত জাঁকজমকপূর্ণ আয়োজনের চিত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। বর্তমান প্রজন্মের দম্পতিরা বিশাল জমায়েত বা ব্যয়বহুল আনুষ্ঠানিকতা থেকে সরে এসে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজনকে বেছে নিচ্ছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে এই অঞ্চলে বিয়ের বাজেট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হচ্ছে। ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বড় পরিসরের বিয়ের পরিবর্তে এখন অতিথির সংখ্যা সীমিত রাখা এবং সংবর্ধনা অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে।

জাপানভিত্তিক গণমাধ্যম নিক্কেই এশিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে এই পরিবর্তন অত্যন্ত স্পষ্ট। মালয়েশিয়ার পেতালিং জায়ার এক তরুণ সম্প্রতি খাবার ও সামগ্রিক খরচ সামলাতে অতিথির তালিকা ছোট করার সিদ্ধান্ত নেন। একইভাবে ইন্দোনেশিয়ায় কয়েক বছর আগের তুলনায় বিয়ের নিবন্ধনের হার ব্যাপকভাবে কমেছে। ফিলিপাইন ও থাইল্যান্ডেও একই চিত্র দেখা যাচ্ছে, যেখানে তরুণ সমাজ অহেতুক অর্থ অপচয় না করে নিজেদের সঞ্চয়ের ওপর নির্ভর করে ছোট পরিসরে বিবাহ সম্পন্ন করছেন।

জাকার্তার এক তরুণী সম্প্রতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এড়িয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ঘরোয়া উপায়ে বিয়ের কাজ সেরেছেন। তিনি মনে করেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ করে বা জমানো অর্থ খরচ করে বড় অনুষ্ঠান করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। থাইল্যান্ড এবং ফিলিপাইনেও অনেক দম্পতি এখন শুভদিন বা লগ্ন দেখার চেয়ে নিজেদের সুবিধাজনক সময় ও সাধ্যের মধ্যে অনুষ্ঠান আয়োজনকে অগ্রাধিকার দিচ্ছেন। এমনকি অনেকে খরচ কমাতে বন্ধু ও আত্মীয়স্বজনদের সাহায্য সহযোগিতা নিচ্ছেন।

তবে বিয়ের এমন ক্ষুদ্রায়ন ও ব্যয় সংকোচন নীতির ফলে এই খাতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে মন্দা দেখা দিয়েছে। ক্যাটারিং সার্ভিস, ফটোগ্রাফি স্টুডিও, পোশাক ভাড়ার দোকান এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত কাজ না পেয়ে এখন করপোরেট অনুষ্ঠানের দিকে ঝুঁকছে। এর মধ্যেও কিছু পর্যটননির্ভর দেশ বিদেশি ধনী দম্পতিদের আকর্ষণ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন ভিয়েতনামে কয়েক মিলিয়ন ডলারের বড় বাজেটের ভারতীয় ধনাঢ্য পরিবারের বিয়ের আয়োজন করে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x