মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে, ২৭ অক্টোবর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দল কৌশলগত কারণে কর্মসূচি দিতেই পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা সব দলেরই এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন নির্ভয়ে ও নিঃসংকোচে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারছে। এ সময় মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা শেষ পর্যন্ত ইতিহাস থেকে মুছে যায়। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে, ইতিহাসে কেবল তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাতকঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সেন্ট মার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

জেনে নিন হ্যালোইনের জনপ্রিয় খাবার কুমড়ার পাইয়ের রেসিপি

২৯ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নিচ্ছে ১৬ দেশ

কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা

বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দল কৌশলগত কারণে কর্মসূচি দিতেই পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা সব দলেরই এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন নির্ভয়ে ও নিঃসংকোচে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারছে। এ সময় মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা শেষ পর্যন্ত ইতিহাস থেকে মুছে যায়। অন্যদিকে যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে, ইতিহাসে কেবল তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাতকঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x