মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ
জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংক লোগো। ইন্টারনেট

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরো এক বছর এ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো: মাহবুব আলম। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে বেসিক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হুদা। আর অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নূর মোহাম্মদ।

এই তিন কর্মকর্তা নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন। এদিকে পৃথক এক আদেশে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো: শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। এর আগে গত ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দেশ দিয়েছিল। সোমবার নতুন আদেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী, নবনিযুক্ত ও বহাল থাকা কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত

আয়কর রিটার্ন কখন দিলে ছাড় পাবেন, কখন জরিমানায় পড়বেন, জেনে নিন

‘অর্ণব’ রূপ নিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে, ৩ নম্বর সতর্কতা

জাহাজ নির্মাণ শিল্প: হাতছাড়া হচ্ছে অপার সম্ভাবনা

জাহাজ নির্মাণ শিল্প: হাতছাড়া হচ্ছে অপার সম্ভাবনা

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরো এক বছর এ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো: মাহবুব আলম। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে বেসিক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হুদা। আর অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নূর মোহাম্মদ।

এই তিন কর্মকর্তা নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন। এদিকে পৃথক এক আদেশে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো: শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। এর আগে গত ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দেশ দিয়েছিল। সোমবার নতুন আদেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী, নবনিযুক্ত ও বহাল থাকা কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x