মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

পলির নিচে ৬৫০০ কোটি টাকা

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ এএম

পলির নিচে ৬৫০০ কোটি টাকা
পলির নিচে ৬৫০০ কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের ওপর অতিরিক্ত চাপ কমানোর প্রধান বিকল্প হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০১৬ সালের আগস্ট মাসে রাবনাবাদ চ্যানেলে এই বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বর্তমানে তীব্র নাব্যতা সংকটের কারণে এর মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে চ্যানেলটির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সেখানে বড় আকৃতির বিদেশি বা মাদার ভেসেল চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে যে লক্ষ্য নিয়ে বন্দরটি চালু করা হয়েছিল, তা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর আগে বেলজিয়ামভিত্তিক একটি প্রতিষ্ঠানকে দিয়ে সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে রাবনাবাদ চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং পরিচালনা করা হয়েছিল। কিন্তু খননকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই হিমালয় ও উজান থেকে নেমে আসা পলির প্রচণ্ড চাপে সেই চ্যানেলের গভীরতা পুনরায় কমে যায়। বন্দর চালুর পর গত এক দশকে এখান থেকে যে পরিমাণ রাজস্ব আয় হয়েছে, তার চেয়ে তিন গুণের বেশি অর্থ ব্যয় হয়েছে কেবল এই খনন খাতে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভৌগোলিক অবস্থান ও পলি জমার প্রাকৃতিক প্রক্রিয়া সঠিকভাবে বিবেচনা না করেই অপরিকল্পিতভাবে এই মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল।

নাব্যতা সংকটের কারণে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য আমদানি করা কয়লাবাহী বড় জাহাজগুলো সরাসরি বন্দরে ভিড়তে পারছে না। বাধ্য হয়ে ইন্দোনেশিয়া থেকে আসা এসব মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ছে এবং সেখান থেকে লাইটার জাহাজের মাধ্যমে অতিরিক্ত খরচে কয়লা পায়রায় আনা হচ্ছে। দীর্ঘ দূরত্বের এই অতিরিক্ত পরিবহনের ফলে প্রতি টন কয়লা আমদানিতে কয়েক ডলার বেশি খরচ হচ্ছে, যা শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের খরচের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এই পরিস্থিতি উত্তরণের জন্য বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি প্রায় চার হাজার ৬০০ কোটি টাকার নতুন একটি মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছে। তবে দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোনো রক্ষণাবেক্ষণের কৌশল নির্ধারণ না করে আবারও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও নদী বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিয়মিত ও কম খরচে ছোট পরিসরে ড্রেজিং চালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে এই নতুন প্রকল্পটির সুফলও বেশি দিন টিকবে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সব যোগ্যতা থাকার পরও শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে এত জটিলতা কেন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পলির নিচে ৬৫০০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

অর্থনীতি ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের ওপর অতিরিক্ত চাপ কমানোর প্রধান বিকল্প হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০১৬ সালের আগস্ট মাসে রাবনাবাদ চ্যানেলে এই বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বর্তমানে তীব্র নাব্যতা সংকটের কারণে এর মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে চ্যানেলটির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সেখানে বড় আকৃতির বিদেশি বা মাদার ভেসেল চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে যে লক্ষ্য নিয়ে বন্দরটি চালু করা হয়েছিল, তা বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর আগে বেলজিয়ামভিত্তিক একটি প্রতিষ্ঠানকে দিয়ে সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে রাবনাবাদ চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং পরিচালনা করা হয়েছিল। কিন্তু খননকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই হিমালয় ও উজান থেকে নেমে আসা পলির প্রচণ্ড চাপে সেই চ্যানেলের গভীরতা পুনরায় কমে যায়। বন্দর চালুর পর গত এক দশকে এখান থেকে যে পরিমাণ রাজস্ব আয় হয়েছে, তার চেয়ে তিন গুণের বেশি অর্থ ব্যয় হয়েছে কেবল এই খনন খাতে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভৌগোলিক অবস্থান ও পলি জমার প্রাকৃতিক প্রক্রিয়া সঠিকভাবে বিবেচনা না করেই অপরিকল্পিতভাবে এই মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল।

নাব্যতা সংকটের কারণে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের জন্য আমদানি করা কয়লাবাহী বড় জাহাজগুলো সরাসরি বন্দরে ভিড়তে পারছে না। বাধ্য হয়ে ইন্দোনেশিয়া থেকে আসা এসব মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ছে এবং সেখান থেকে লাইটার জাহাজের মাধ্যমে অতিরিক্ত খরচে কয়লা পায়রায় আনা হচ্ছে। দীর্ঘ দূরত্বের এই অতিরিক্ত পরিবহনের ফলে প্রতি টন কয়লা আমদানিতে কয়েক ডলার বেশি খরচ হচ্ছে, যা শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের খরচের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এই পরিস্থিতি উত্তরণের জন্য বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি প্রায় চার হাজার ৬০০ কোটি টাকার নতুন একটি মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছে। তবে দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোনো রক্ষণাবেক্ষণের কৌশল নির্ধারণ না করে আবারও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও নদী বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিয়মিত ও কম খরচে ছোট পরিসরে ড্রেজিং চালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে এই নতুন প্রকল্পটির সুফলও বেশি দিন টিকবে না।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পলির নিচে ৬৫০০ কোটি টাকা
0:00 / 0:00
1x