মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক
ন্যাশনাল ব্যাংক ও সোনালী ব্যাংক। সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ গ্যারান্টির আওতায় সোনালী ব্যাংক পিএলসি ন্যাশনাল ব্যাংক পিএলসিকে সাত হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে। তিন মাস মেয়াদি এ ঋণের সুদের হার ১০ শতাংশ এবং ইতোমধ্যে ঋণের অর্থ লেনদেন সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে ওই অর্থ পরিশোধ করবে।

এর ফলে আগামী ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে পারবে ন্যাশনাল ব্যাংক এবং গ্রাহকেরা তাদের আমানতের টাকা তুলতে পারবেন। ব্যাংকটি আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করেছে এবং গত ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় সাত হাজার আবেদন জমা পড়েছে। গ্রাহকসেবা পুনরায় চালুর আগে ১৪ অক্টোবরের মধ্যে সব শাখায় প্রয়োজনীয় অর্থ পৌঁছানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির লোকসান হয়েছে দুই হাজার ৪৩০ কোটি টাকা এবং ২০২৪ সালে যার পরিমাণ ছিলো এক হাজার ৭২২ কোটি টাকা। অর্থাৎ এক বছরে লোকসান বেড়েছে ৪১ শতাংশ এবং ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট বকেয়া ঋণের ৫৯ দশমিক ৬৯ শতাংশই ছিল খেলাপি ঋণ। ২০২২ সাল থেকে গত চার বছরে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা।

গত মাসে ন্যাশনাল ব্যাংকের চার আমানতকারী সঞ্চয়ের টাকা ফেরত পেতে হাইকোর্টের দ্বারস্থ হবার পর সর্বশেষ এই তারল্য সহায়তা পেল ব্যাংকটি। গত সপ্তাহে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে বৈঠক করেন। বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তার আশ্বাস দেয় এবং ১৫ অক্টোবর থেকে সব শাখা ও এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিতে নির্দেশনা দেয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সব যোগ্যতা থাকার পরও শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে এত জটিলতা কেন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ গ্যারান্টির আওতায় সোনালী ব্যাংক পিএলসি ন্যাশনাল ব্যাংক পিএলসিকে সাত হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে। তিন মাস মেয়াদি এ ঋণের সুদের হার ১০ শতাংশ এবং ইতোমধ্যে ঋণের অর্থ লেনদেন সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে ওই অর্থ পরিশোধ করবে।

এর ফলে আগামী ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে পারবে ন্যাশনাল ব্যাংক এবং গ্রাহকেরা তাদের আমানতের টাকা তুলতে পারবেন। ব্যাংকটি আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করেছে এবং গত ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় সাত হাজার আবেদন জমা পড়েছে। গ্রাহকসেবা পুনরায় চালুর আগে ১৪ অক্টোবরের মধ্যে সব শাখায় প্রয়োজনীয় অর্থ পৌঁছানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির লোকসান হয়েছে দুই হাজার ৪৩০ কোটি টাকা এবং ২০২৪ সালে যার পরিমাণ ছিলো এক হাজার ৭২২ কোটি টাকা। অর্থাৎ এক বছরে লোকসান বেড়েছে ৪১ শতাংশ এবং ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট বকেয়া ঋণের ৫৯ দশমিক ৬৯ শতাংশই ছিল খেলাপি ঋণ। ২০২২ সাল থেকে গত চার বছরে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা।

গত মাসে ন্যাশনাল ব্যাংকের চার আমানতকারী সঞ্চয়ের টাকা ফেরত পেতে হাইকোর্টের দ্বারস্থ হবার পর সর্বশেষ এই তারল্য সহায়তা পেল ব্যাংকটি। গত সপ্তাহে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে বৈঠক করেন। বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তার আশ্বাস দেয় এবং ১৫ অক্টোবর থেকে সব শাখা ও এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিতে নির্দেশনা দেয়।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x