মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

প্রতিবাদ উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের হাতে এনটিসি

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

প্রতিবাদ উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের হাতে এনটিসি
প্রতিবাদ উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের হাতে এনটিসি

অর্থনীতি ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের তীব্র প্রতিবাদ এবং পুলিশের লাঠিপেটার ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটির পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে ১৫ বছর মেয়াদি এই চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের জন্যই এই দীর্ঘমেয়াদি কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে থেকেই জাতীয় স্বার্থহানি এবং রাজস্ব ক্ষতির শঙ্কা প্রকাশ করে বিভিন্ন মহল এই বিদেশি অপারেটর নিয়োগের তীব্র বিরোধিতা করে আসছিল।

<প>চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড টার্মিনালের আধুনিকায়ন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করলেও এর সার্বিক মালিকানা এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। টার্মিনালটির আধুনিকায়ন ও নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য ডিপি ওয়ার্ল্ড প্রথম দশ বছরে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, চুক্তি সই এবং কার্যক্রম শুরুর প্রাক্কালে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে অগ্রিম ফি বাবদ মোট ছয়শ কোটি টাকা প্রদান করবে। পাশাপাশি, কনটেইনার হ্যান্ডলিংয়ের বিপরীতে নির্ধারিত রয়্যালটি এবং বার্ষিক নির্দিষ্ট ফি থেকেও উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক সুবিধা পাবে বন্দর কর্তৃপক্ষ।

<প>চুক্তি সই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে এবং বন্দর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং দিনভর বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের বাইরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের ব্যানারে বামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়, যাতে সিপিবি ও বাসদসহ বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আহত হন। বামপন্থী জোটের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরবর্তী সময়ে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।<প>অন্যদিকে, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে বন্দর শ্রমিক ও কর্মচারীরাও এই ইজারা চুক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছেন। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, বিদেশি প্রতিষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকলেও বন্দর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, কাস্টমস এবং ইমিগ্রেশন বিভাগ তাদের প্রচলিত নিয়মে যথারীতি কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া, সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রেও দেশের নিজস্ব সরকারি মানদণ্ড সম্পূর্ণভাবে বজায় রাখা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে

টেসলার রোডস্টারের আন্ডারবডি প্রকল্পে কাজ করেছেন বুয়েটের তারেক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়ামের চালান

সব যোগ্যতা থাকার পরও শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে এত জটিলতা কেন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রতিবাদ উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের হাতে এনটিসি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

অর্থনীতি ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের তীব্র প্রতিবাদ এবং পুলিশের লাঠিপেটার ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটির পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে ১৫ বছর মেয়াদি এই চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের জন্যই এই দীর্ঘমেয়াদি কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে থেকেই জাতীয় স্বার্থহানি এবং রাজস্ব ক্ষতির শঙ্কা প্রকাশ করে বিভিন্ন মহল এই বিদেশি অপারেটর নিয়োগের তীব্র বিরোধিতা করে আসছিল।

<প>চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড টার্মিনালের আধুনিকায়ন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করলেও এর সার্বিক মালিকানা এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। টার্মিনালটির আধুনিকায়ন ও নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য ডিপি ওয়ার্ল্ড প্রথম দশ বছরে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, চুক্তি সই এবং কার্যক্রম শুরুর প্রাক্কালে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে অগ্রিম ফি বাবদ মোট ছয়শ কোটি টাকা প্রদান করবে। পাশাপাশি, কনটেইনার হ্যান্ডলিংয়ের বিপরীতে নির্ধারিত রয়্যালটি এবং বার্ষিক নির্দিষ্ট ফি থেকেও উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক সুবিধা পাবে বন্দর কর্তৃপক্ষ।

<প>চুক্তি সই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে এবং বন্দর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং দিনভর বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের বাইরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের ব্যানারে বামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়, যাতে সিপিবি ও বাসদসহ বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আহত হন। বামপন্থী জোটের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরবর্তী সময়ে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।<প>অন্যদিকে, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে বন্দর শ্রমিক ও কর্মচারীরাও এই ইজারা চুক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছেন। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, বিদেশি প্রতিষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকলেও বন্দর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, কাস্টমস এবং ইমিগ্রেশন বিভাগ তাদের প্রচলিত নিয়মে যথারীতি কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া, সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রেও দেশের নিজস্ব সরকারি মানদণ্ড সম্পূর্ণভাবে বজায় রাখা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x