মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

শ্যামনগরে চিংড়ি হ্যাচারিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ এএম

শ্যামনগরে চিংড়ি হ্যাচারিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা
শ্যামনগরে চিংড়ি হ্যাচারিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা

অর্থনীতি ডেস্ক: দেশের মৎস্য খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠান ওশান হ্যাচারিতে আড়াই শ কিলোওয়াট ক্ষমতার একটি অত্যাধুনিক হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চিংড়ি হ্যাচারি খাতে এই প্রথম ফোল্ডিং বা ভাঁজযোগ্য আধুনিক সৌর প্যানেল প্রযুক্তির সফল প্রয়োগ করা হলো। পরিবেশবান্ধব এই উদ্যোগটি দেশের মৎস্য খাতে সবুজ জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও প্রকৌশলীরা এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি পরিদর্শন করেন। সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং জেনিক্সগ্রিন বাংলাদেশ যৌথভাবে এই পরিবেশবান্ধব প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রায় এক কোটি কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা বিনিয়োগ করে এই হাইব্রিড প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। এই আধুনিক উদ্যোগটি বাস্তবায়নের ফলে হ্যাচারির নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির উদ্যোক্তারা জানিয়েছেন, এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। হ্যাচারির দৈনন্দিন কার্যক্রম চালানোর পরেও প্রতি মাসে অতিরিক্ত ৪০ থেকে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক সাইমা সাজেদুল করিম জানিয়েছেন, ফোল্ডিং প্রযুক্তির কারণে প্যানেলগুলো সহজে সরিয়ে হ্যাচারির ট্যাংক শুকানো যায়। এছাড়া শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ থাকায় মূল গ্রিডের বিদ্যুৎ না থাকলেও হ্যাচারিতে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান এই উদ্যোগের প্রশংসা করে জানান, সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। ওশান হ্যাচারির মতো বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের চাহিদা মিটিয়ে প্রতি ইউনিট দশ টাকা পঞ্চাশ পয়সা দরে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে চায়না জেনিক্সগ্রিনের পরিচালক ডন, প্রধান প্রকৌশলী মুস্তাফিজুর রহমান এবং সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মীর গোলাম মোস্তফাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শ্যামনগরে চিংড়ি হ্যাচারিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

অর্থনীতি ডেস্ক: দেশের মৎস্য খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠান ওশান হ্যাচারিতে আড়াই শ কিলোওয়াট ক্ষমতার একটি অত্যাধুনিক হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চিংড়ি হ্যাচারি খাতে এই প্রথম ফোল্ডিং বা ভাঁজযোগ্য আধুনিক সৌর প্যানেল প্রযুক্তির সফল প্রয়োগ করা হলো। পরিবেশবান্ধব এই উদ্যোগটি দেশের মৎস্য খাতে সবুজ জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও প্রকৌশলীরা এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি পরিদর্শন করেন। সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং জেনিক্সগ্রিন বাংলাদেশ যৌথভাবে এই পরিবেশবান্ধব প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রায় এক কোটি কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা বিনিয়োগ করে এই হাইব্রিড প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। এই আধুনিক উদ্যোগটি বাস্তবায়নের ফলে হ্যাচারির নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির উদ্যোক্তারা জানিয়েছেন, এখান থেকে প্রতি মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। হ্যাচারির দৈনন্দিন কার্যক্রম চালানোর পরেও প্রতি মাসে অতিরিক্ত ৪০ থেকে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক সাইমা সাজেদুল করিম জানিয়েছেন, ফোল্ডিং প্রযুক্তির কারণে প্যানেলগুলো সহজে সরিয়ে হ্যাচারির ট্যাংক শুকানো যায়। এছাড়া শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ থাকায় মূল গ্রিডের বিদ্যুৎ না থাকলেও হ্যাচারিতে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান এই উদ্যোগের প্রশংসা করে জানান, সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। ওশান হ্যাচারির মতো বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের চাহিদা মিটিয়ে প্রতি ইউনিট দশ টাকা পঞ্চাশ পয়সা দরে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে চায়না জেনিক্সগ্রিনের পরিচালক ডন, প্রধান প্রকৌশলী মুস্তাফিজুর রহমান এবং সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মীর গোলাম মোস্তফাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x