মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

কুরোসাওয়া পুরস্কার পাচ্ছেন মিপো ও রাসুলফ

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ এএম

কুরোসাওয়া পুরস্কার পাচ্ছেন মিপো ও রাসুলফ
কুরোসাওয়া পুরস্কার পাচ্ছেন মিপো ও রাসুলফ

চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ আকিরা কুরোসাওয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাপানি নির্মাতা ও মিপো এবং প্রখ্যাত ইরানি চলচ্চিত্রকার মোহাম্মদ রাসুলফ। আগামী অক্টোবরের শেষ ভাগে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরে এই দুই প্রতিভাবান নির্মাতার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এ বছরের বিজয়ীদের নির্বাচন প্রক্রিয়ায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট নির্মাতা ইয়ামাদা ইয়োজি ও লি সাং-ইল, খ্যাতিমান চিত্রগ্রাহক আশিজাওয়া আকিকো এবং উৎসবের প্রোগ্রামিং ডিরেক্টর ইচিয়ামা শোজো। আন্তর্জাতিক চলচ্চিত্র ভুবনে তাদের অবদানের কথা মাথায় রেখে নির্বাচক কমিটি অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নামগুলো চূড়ান্ত করেছেন।

ওসাকা ইউনিভার্সিটি অব আর্টস থেকে পড়াশোনা সম্পন্ন করার পর চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন ও মিপো এবং ২০০৬ সালে 'দি সাকাইস হ্যাপিনেস' ছবি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তাঁর নির্মিত 'দি লাইট শাইনশ অনলি দেয়ার' চলচ্চিত্রটি ২০১৪ সালে মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের স্বীকৃতিসহ জাপান ও আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ৬০টি পুরস্কার অর্জন করে। বিচারকদের মূল্যায়নে উঠে এসেছে যে ও মিপো সমাজের প্রান্তিক মানুষদের জীবনযাত্রাকে গতানুগতিক সাদা-কালো নৈতিকতার ছকে না ফেলে বরং বহুস্তরীয় মানবিক বাস্তবতার আলোকেই ফুটিয়ে তোলেন। তাঁর এই অনন্য দৃষ্টিভঙ্গি ও গল্প বলার ধরন বিশ্বজুড়ে সমালোচক ও দর্শকদের মাঝে গভীর প্রশংসার জন্ম দিয়েছে।

অন্যদিকে, সমাজবিজ্ঞানে পড়াশোনা শেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন মোহাম্মদ রাসুলফ এবং ২০০০ সাল থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তাঁর সিনেমায় বারবার ঘুরেফিরে এসেছে কর্তৃত্ববাদী ব্যবস্থার মধ্যে মানুষের নৈতিক অবস্থান, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতার নানা প্রশ্ন। কঠোর রাষ্ট্রীয় সেন্সরশিপ, কারাদণ্ড এবং চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে গেরিলা কায়দায় নিজের কাজ চালিয়ে গেছেন। ২০২০ সালে 'দিয়ার ইজ নো ইভিল' ছবির জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভালুক জয়ের পর তিনি আন্তর্জাতিক মহলের আরও জোরালো মনোযোগ আকর্ষণ করেন। পরবর্তীতে ২০২৪ সালে তাঁর 'দি সিড অব দি স্যাকরেড ফিগ' কান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে এবং পরবর্তীতে অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়ন লাভ করে।

রাষ্ট্রীয় নিপীড়নের মুখে দাঁড়িয়েও মানবাধিকারের সংকট নিয়ে গভীর ও সাহসী চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখায় রাসুলফকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচক কমিটি। পরিচালনার দীর্ঘ দুই দশক পূর্ণ হওয়ার মুহূর্তে এমন সম্মাননা প্রাপ্তিকে অত্যন্ত বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন ও মিপো এবং এর আগে পাওয়া বিভিন্ন পুরস্কার তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান। অন্যদিকে মোহাম্মদ রাসুলফ এই প্রাপ্তিকে বিরাট সম্মান হিসেবে উল্লেখ করে বলেন যে আকিরা কুরোসাওয়ার সিনেমা সবসময় মানব অস্তিত্ব ও সংকটকালীন নৈতিক সিদ্ধান্ত নিয়ে গভীর অনুসন্ধান চালিয়েছে। মূল সম্মাননা ছাড়াও এই উৎসবে কুরোসাওয়ার ফোর কে রেস্টোরেশন করা ক্ল্যাসিক ছবি 'সানশিরো সুগাতা' ও 'ইকিরু'-র পাশাপাশি চার্লি চ্যাপলিনের 'দ্য সার্কাস' এবং আব্বাস কিয়ারোস্তামির 'হয়ায়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস' প্রদর্শিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কুরোসাওয়া পুরস্কার পাচ্ছেন মিপো ও রাসুলফ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ আকিরা কুরোসাওয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাপানি নির্মাতা ও মিপো এবং প্রখ্যাত ইরানি চলচ্চিত্রকার মোহাম্মদ রাসুলফ। আগামী অক্টোবরের শেষ ভাগে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরে এই দুই প্রতিভাবান নির্মাতার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এ বছরের বিজয়ীদের নির্বাচন প্রক্রিয়ায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট নির্মাতা ইয়ামাদা ইয়োজি ও লি সাং-ইল, খ্যাতিমান চিত্রগ্রাহক আশিজাওয়া আকিকো এবং উৎসবের প্রোগ্রামিং ডিরেক্টর ইচিয়ামা শোজো। আন্তর্জাতিক চলচ্চিত্র ভুবনে তাদের অবদানের কথা মাথায় রেখে নির্বাচক কমিটি অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নামগুলো চূড়ান্ত করেছেন।

ওসাকা ইউনিভার্সিটি অব আর্টস থেকে পড়াশোনা সম্পন্ন করার পর চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন ও মিপো এবং ২০০৬ সালে 'দি সাকাইস হ্যাপিনেস' ছবি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তাঁর নির্মিত 'দি লাইট শাইনশ অনলি দেয়ার' চলচ্চিত্রটি ২০১৪ সালে মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের স্বীকৃতিসহ জাপান ও আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ৬০টি পুরস্কার অর্জন করে। বিচারকদের মূল্যায়নে উঠে এসেছে যে ও মিপো সমাজের প্রান্তিক মানুষদের জীবনযাত্রাকে গতানুগতিক সাদা-কালো নৈতিকতার ছকে না ফেলে বরং বহুস্তরীয় মানবিক বাস্তবতার আলোকেই ফুটিয়ে তোলেন। তাঁর এই অনন্য দৃষ্টিভঙ্গি ও গল্প বলার ধরন বিশ্বজুড়ে সমালোচক ও দর্শকদের মাঝে গভীর প্রশংসার জন্ম দিয়েছে।

অন্যদিকে, সমাজবিজ্ঞানে পড়াশোনা শেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন মোহাম্মদ রাসুলফ এবং ২০০০ সাল থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তাঁর সিনেমায় বারবার ঘুরেফিরে এসেছে কর্তৃত্ববাদী ব্যবস্থার মধ্যে মানুষের নৈতিক অবস্থান, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতার নানা প্রশ্ন। কঠোর রাষ্ট্রীয় সেন্সরশিপ, কারাদণ্ড এবং চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে গেরিলা কায়দায় নিজের কাজ চালিয়ে গেছেন। ২০২০ সালে 'দিয়ার ইজ নো ইভিল' ছবির জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভালুক জয়ের পর তিনি আন্তর্জাতিক মহলের আরও জোরালো মনোযোগ আকর্ষণ করেন। পরবর্তীতে ২০২৪ সালে তাঁর 'দি সিড অব দি স্যাকরেড ফিগ' কান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে এবং পরবর্তীতে অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়ন লাভ করে।

রাষ্ট্রীয় নিপীড়নের মুখে দাঁড়িয়েও মানবাধিকারের সংকট নিয়ে গভীর ও সাহসী চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখায় রাসুলফকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচক কমিটি। পরিচালনার দীর্ঘ দুই দশক পূর্ণ হওয়ার মুহূর্তে এমন সম্মাননা প্রাপ্তিকে অত্যন্ত বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন ও মিপো এবং এর আগে পাওয়া বিভিন্ন পুরস্কার তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান। অন্যদিকে মোহাম্মদ রাসুলফ এই প্রাপ্তিকে বিরাট সম্মান হিসেবে উল্লেখ করে বলেন যে আকিরা কুরোসাওয়ার সিনেমা সবসময় মানব অস্তিত্ব ও সংকটকালীন নৈতিক সিদ্ধান্ত নিয়ে গভীর অনুসন্ধান চালিয়েছে। মূল সম্মাননা ছাড়াও এই উৎসবে কুরোসাওয়ার ফোর কে রেস্টোরেশন করা ক্ল্যাসিক ছবি 'সানশিরো সুগাতা' ও 'ইকিরু'-র পাশাপাশি চার্লি চ্যাপলিনের 'দ্য সার্কাস' এবং আব্বাস কিয়ারোস্তামির 'হয়ায়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস' প্রদর্শিত হবে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x