মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার
ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে চরম উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের পরমাণু হামলার হুমকি দিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, বাল্টিক সাগর তীরবর্তী রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদ বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো অপচেষ্টা চালানো হলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। প্রয়োজনে পারমাণবিক অস্ত্রসহ তাদের সমগ্র সামরিক ভাণ্ডার ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলেও কড়া বার্তা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কূটনৈতিক নথির সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সম্প্রতি সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি বিশেষ কূটনৈতিক স্মারকে মস্কো দাবি করেছে যে ন্যাটো ওই অঞ্চলে আকাশ ও নৌপথে অবরোধ আরোপের পাঁয়তারা করছে। কালিনিনগ্রাদকে ঘিরে ন্যাটোর পক্ষ থেকে সামরিক প্রস্তুতি চলছে এমন গোয়েন্দা তথ্য রাশিয়ার হাতে রয়েছে বলে ওই নথিতে উল্লেখ করা হয়। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি কৌশলগত অঞ্চল। বাল্টিক সাগরের তীরের এই ভূখণ্ডে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে রুশ বাল্টিক নৌবহর এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে।

রাশিয়ার এই পরমাণু হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে মস্কোর এই সতর্কবার্তাকে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে এ ধরনের পারমাণবিক হুমকি প্রদান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে রাশিয়া কখনো জয়ী হতে পারবে না। তবে মার্ক রুটে ন্যাটোর অবস্থান স্পষ্ট করার পাশাপাশি মস্কোর এই হুমকির গুরুত্ব কিছুটা খাটো করে দেখানোরও চেষ্টা করেছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে এই নতুন পাল্টাপাল্টি বক্তব্য বৈশ্বিক রাজনীতিতে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেন সংঘাতের প্রভাবে ইতিমধ্যে এর পার্শ্ববর্তী দেশগুলোতেও নিরাপত্তা সংকট ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নিজেদের আকাশসীমায় কথিত অনুপ্রবেশের একাধিক ঘটনা ঘটার পর পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, কালিনিনগ্রাদ নিয়ে এই নতুন বিরোধ ভবিষ্যতে রাশিয়া ও ন্যাটোর মধ্যকার সম্পর্কের অবনতি আরও ত্বরান্বিত করতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে চরম উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের পরমাণু হামলার হুমকি দিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, বাল্টিক সাগর তীরবর্তী রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদ বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো অপচেষ্টা চালানো হলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। প্রয়োজনে পারমাণবিক অস্ত্রসহ তাদের সমগ্র সামরিক ভাণ্ডার ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলেও কড়া বার্তা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কূটনৈতিক নথির সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সম্প্রতি সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি বিশেষ কূটনৈতিক স্মারকে মস্কো দাবি করেছে যে ন্যাটো ওই অঞ্চলে আকাশ ও নৌপথে অবরোধ আরোপের পাঁয়তারা করছে। কালিনিনগ্রাদকে ঘিরে ন্যাটোর পক্ষ থেকে সামরিক প্রস্তুতি চলছে এমন গোয়েন্দা তথ্য রাশিয়ার হাতে রয়েছে বলে ওই নথিতে উল্লেখ করা হয়। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি কৌশলগত অঞ্চল। বাল্টিক সাগরের তীরের এই ভূখণ্ডে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে রুশ বাল্টিক নৌবহর এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে।

রাশিয়ার এই পরমাণু হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিব মার্ক রুটে মস্কোর এই সতর্কবার্তাকে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে এ ধরনের পারমাণবিক হুমকি প্রদান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে রাশিয়া কখনো জয়ী হতে পারবে না। তবে মার্ক রুটে ন্যাটোর অবস্থান স্পষ্ট করার পাশাপাশি মস্কোর এই হুমকির গুরুত্ব কিছুটা খাটো করে দেখানোরও চেষ্টা করেছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে এই নতুন পাল্টাপাল্টি বক্তব্য বৈশ্বিক রাজনীতিতে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেন সংঘাতের প্রভাবে ইতিমধ্যে এর পার্শ্ববর্তী দেশগুলোতেও নিরাপত্তা সংকট ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নিজেদের আকাশসীমায় কথিত অনুপ্রবেশের একাধিক ঘটনা ঘটার পর পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, কালিনিনগ্রাদ নিয়ে এই নতুন বিরোধ ভবিষ্যতে রাশিয়া ও ন্যাটোর মধ্যকার সম্পর্কের অবনতি আরও ত্বরান্বিত করতে পারে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x