মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

গিলের ডাবল সেঞ্চুরি, রান তাড়ার নতুন রেকর্ড ভারতের

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

গিলের ডাবল সেঞ্চুরি, রান তাড়ার নতুন রেকর্ড ভারতের
গিলের ডাবল সেঞ্চুরি, রান তাড়ার নতুন রেকর্ড ভারতের

অসম্ভব এক লক্ষ্য সামনে রেখে মাঠে নেমেছিল স্বাগতিক ভারত। ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম ইনিংসের পর ক্রিকেটপ্রেমীদের অনেকেই হয়তো জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ভারতীয় ওপেনারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সেই বিশাল লক্ষ্যও একসময় মামুলি হয়ে দাঁড়ায়। দুর্দান্ত পারফর্ম করে রেকর্ড গড়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তিন সেঞ্চুরির সুবাদে ৪০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে ক্যারিবীয়দের এটিই সর্বোচ্চ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারদের তাণ্ডবে ৩৯ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে রান তাড়ায় এটি ভারতের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল দলটির।

ভারতের এই রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক শুভমান গিল। অসাধারণ ব্যাটিং শৈলী প্রদর্শন করে তিনি ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান। মাত্র ১১৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত ১৩৩ বল খেলে ২৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই তরুণ ক্রিকেটারের হাতে।

গিলের সঙ্গে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৫৫ রান, যা ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর ২০০১ সালে গড়া ২৫৮ রানের রেকর্ডের খুব কাছাকাছি গিয়েও তা ভাঙা হয়নি। ব্যক্তিগতভাবে রোহিত শর্মা ৭৫ বলে ১০১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। এছাড়া বিরাট কোহলি ২৯ এবং রুতুরাজ গায়কোয়াদ ৩১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ক্যারিবীয় ইনিংসের শুরুতে শাই হোপ, আমির জাঙ্গো ও ক্যাম্পবেলের সেঞ্চুরির ওপর ভর করে বড় স্কোর গড়েছিল সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমির জাঙ্গো ১১৪, শাই হোপ ১০৪ এবং ক্যাম্পবেল ১০১ রান করেন। কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে এই রান পাহাড়ও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি অতিথিদের। ফলে ৮ উইকেটের এই বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় ভারত। আগামী ৩ অক্টোবর চণ্ডীগড়ে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গিলের ডাবল সেঞ্চুরি, রান তাড়ার নতুন রেকর্ড ভারতের

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অসম্ভব এক লক্ষ্য সামনে রেখে মাঠে নেমেছিল স্বাগতিক ভারত। ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম ইনিংসের পর ক্রিকেটপ্রেমীদের অনেকেই হয়তো জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ভারতীয় ওপেনারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সেই বিশাল লক্ষ্যও একসময় মামুলি হয়ে দাঁড়ায়। দুর্দান্ত পারফর্ম করে রেকর্ড গড়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তিন সেঞ্চুরির সুবাদে ৪০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে ক্যারিবীয়দের এটিই সর্বোচ্চ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারদের তাণ্ডবে ৩৯ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে রান তাড়ায় এটি ভারতের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল দলটির।

ভারতের এই রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক শুভমান গিল। অসাধারণ ব্যাটিং শৈলী প্রদর্শন করে তিনি ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান। মাত্র ১১৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত ১৩৩ বল খেলে ২৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই তরুণ ক্রিকেটারের হাতে।

গিলের সঙ্গে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৫৫ রান, যা ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান। শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর ২০০১ সালে গড়া ২৫৮ রানের রেকর্ডের খুব কাছাকাছি গিয়েও তা ভাঙা হয়নি। ব্যক্তিগতভাবে রোহিত শর্মা ৭৫ বলে ১০১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। এছাড়া বিরাট কোহলি ২৯ এবং রুতুরাজ গায়কোয়াদ ৩১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ক্যারিবীয় ইনিংসের শুরুতে শাই হোপ, আমির জাঙ্গো ও ক্যাম্পবেলের সেঞ্চুরির ওপর ভর করে বড় স্কোর গড়েছিল সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আমির জাঙ্গো ১১৪, শাই হোপ ১০৪ এবং ক্যাম্পবেল ১০১ রান করেন। কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে এই রান পাহাড়ও শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি অতিথিদের। ফলে ৮ উইকেটের এই বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় ভারত। আগামী ৩ অক্টোবর চণ্ডীগড়ে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x