মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

ভুল চিহ্নিত হয়েছে, সামর্থ্য থাকলে প্রতিরোধ: জামায়াত আমির

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

ভুল চিহ্নিত হয়েছে, সামর্থ্য থাকলে প্রতিরোধ: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির শফিকুর রহমান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ২৩ অক্টোবর, ২০২৬ছবি: জামায়াতের সৌজন্যে

জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকার কথাও জানান তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ভোট রক্ষা করতে না পারার দুর্বলতা তাদের ছিল। তিনি আরও বলেন, তাঁরা আর বসে বসে তামাশা দেখবেন না, বরং সংগতভাবেই প্রতিবাদ করবেন এবং যেখানে সামর্থ্য থাকবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। আসন্ন নির্বাচন সামনে রেখে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ দিয়ে ও দিনরাত একাকার করে কাজ করার নির্দেশ দিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে এবং এবার সে অনুযায়ী কাজ করলে আশা করা যায় আর ভুল হবে না। এ সময় তিনি সিটি নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তোলার এবং কোনো ছাড় না দেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠান চলাকালীন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি নাগরিক সেবা নামের একটি অ্যাপও উদ্বোধন করেন তিনি।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও আসন্ন মেয়র নির্বাচনে দলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, আগামীর মেয়র নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে নেতা-কর্মীদের ত্যাগ-তিতিক্ষার প্রমাণ দিতে হবে এবং তবেই মেয়র ও কাউন্সিলর নির্বাচনে যথাযথ সাফল্য অর্জন করা সম্ভব হবে। সম্মেলনটি নির্বাচনী এবং সাংগঠনিক—এই দুই ভাগে বিভক্ত ছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে

টেসলার রোডস্টারের আন্ডারবডি প্রকল্পে কাজ করেছেন বুয়েটের তারেক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়ামের চালান

সব যোগ্যতা থাকার পরও শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে এত জটিলতা কেন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ভুল চিহ্নিত হয়েছে, সামর্থ্য থাকলে প্রতিরোধ: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকার কথাও জানান তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ভোট রক্ষা করতে না পারার দুর্বলতা তাদের ছিল। তিনি আরও বলেন, তাঁরা আর বসে বসে তামাশা দেখবেন না, বরং সংগতভাবেই প্রতিবাদ করবেন এবং যেখানে সামর্থ্য থাকবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। আসন্ন নির্বাচন সামনে রেখে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ দিয়ে ও দিনরাত একাকার করে কাজ করার নির্দেশ দিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে এবং এবার সে অনুযায়ী কাজ করলে আশা করা যায় আর ভুল হবে না। এ সময় তিনি সিটি নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তোলার এবং কোনো ছাড় না দেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠান চলাকালীন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি নাগরিক সেবা নামের একটি অ্যাপও উদ্বোধন করেন তিনি।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও আসন্ন মেয়র নির্বাচনে দলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, আগামীর মেয়র নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে নেতা-কর্মীদের ত্যাগ-তিতিক্ষার প্রমাণ দিতে হবে এবং তবেই মেয়র ও কাউন্সিলর নির্বাচনে যথাযথ সাফল্য অর্জন করা সম্ভব হবে। সম্মেলনটি নির্বাচনী এবং সাংগঠনিক—এই দুই ভাগে বিভক্ত ছিল।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x