মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

তৃতীয় ধাপের পরীক্ষাও সফল, ত্বকের ক্যানসার চিকিৎসায় আসছে টিকা

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

তৃতীয় ধাপের পরীক্ষাও সফল, ত্বকের ক্যানসার চিকিৎসায় আসছে টিকা
তৃতীয় ধাপের পরীক্ষাও সফল, ত্বকের ক্যানসার চিকিৎসায় আসছে টিকা

স্বাস্থ্য ডেস্ক: মারাত্মক ত্বকের ক্যানসার মেলানোমার পুনরাবৃত্তি রোধে প্রথমবারের মতো উদ্ভাবিত ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ টিকার চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অভূতপূর্ব সফলতা পাওয়া গেছে। অস্ট্রেলীয় বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত থেরাপির পাশাপাশি এই বিশেষ টিকা ব্যবহার করলে ক্যানসার ফিরে আসা এবং মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমে যায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে এই চিকিৎসাবিজ্ঞানের এই ঐতিহাসিক সাফল্য ফলাও করে প্রচার করা হয়েছে। সিডনিভিত্তিক মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার মেডিক্যাল ডিরেক্টর এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জিনা লং এই গুরুত্বপূর্ণ ট্রায়ালটির নেতৃত্ব দেন। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ক্যানসার চিকিৎসায় এমআরএনএ প্রযুক্তির এই প্রয়োগ এক বিশাল যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে।

মোট এক হাজার ১৩৭ জন রোগীর ওপর দীর্ঘ এই গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে, অস্ত্রোপচারের পর শুধুমাত্র প্রচলিত ওষুধ গ্রহণকারী রোগীদের মধ্যে ৭০ শতাংশ ক্যানসারমুক্ত ছিলেন। অন্যদিকে, যাদের শরীরে প্রচলিত ওষুধের পাশাপাশি এই নতুন টিকা প্রয়োগ করা হয়েছিল, তাদের ক্ষেত্রে ক্যানসারমুক্ত থাকার হার বেড়ে ৮২ শতাংশে উন্নীত হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ও মার্ক জানিয়েছে, সার্জারির পর প্রতিটি রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তাদের উপযোগী করে এই টিকা তৈরি করা হয়। ফলে রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতা ক্যানসার কোষগুলোকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়।

বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন যে এটি কোনো সাধারণ প্রতিরোধমূলক টিকা নয়, বরং ক্যানসারে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের পর রোগ পুনরায় আক্রমণ করা থেকে রক্ষা করতে এটি ব্যবহৃত হয়। স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে আগামী বছর থেকেই উচ্চঝুঁকিতে থাকা রোগীরা এই চিকিৎসাসেবার আওতায় আসতে পারেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে মেলানোমার পাশাপাশি ফুসফুস, স্তন এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে। করোনাকালের এমআরএনএ টিকার অভাবনীয় সাফল্যের পরই মূলত ক্যানসার চিকিৎসায় এই প্রযুক্তির ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের জ্যেষ্ঠ প্রভাষক এবং সিনা ল্যাবের প্রধান গবেষক বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. আবু সিনা এই অর্জনকে চিকিৎসাবিজ্ঞানের এক বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান যে তীব্র রোদের কারণে অস্ট্রেলিয়ায় মেলানোমার প্রকোপ তুলনামূলক বেশি থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দীর্ঘদিন ধরে এই রোগ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন। এই নতুন চিকিৎসা পদ্ধতি ভবিষ্যতে কেবল অস্ট্রেলিয়া নয়, বরং বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের ক্যানসার রোগীদের চিকিৎসায়ও নতুন দিগন্ত উন্মোচন করবে। অস্ত্রোপচার এবং প্রচলিত থেরাপির পাশাপাশি এই টিকার ব্যবহার ক্যানসার রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেবে বলে গবেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

তৃতীয় ধাপের পরীক্ষাও সফল, ত্বকের ক্যানসার চিকিৎসায় আসছে টিকা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

স্বাস্থ্য ডেস্ক: মারাত্মক ত্বকের ক্যানসার মেলানোমার পুনরাবৃত্তি রোধে প্রথমবারের মতো উদ্ভাবিত ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ টিকার চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অভূতপূর্ব সফলতা পাওয়া গেছে। অস্ট্রেলীয় বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত থেরাপির পাশাপাশি এই বিশেষ টিকা ব্যবহার করলে ক্যানসার ফিরে আসা এবং মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমে যায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে এই চিকিৎসাবিজ্ঞানের এই ঐতিহাসিক সাফল্য ফলাও করে প্রচার করা হয়েছে। সিডনিভিত্তিক মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার মেডিক্যাল ডিরেক্টর এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জিনা লং এই গুরুত্বপূর্ণ ট্রায়ালটির নেতৃত্ব দেন। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ক্যানসার চিকিৎসায় এমআরএনএ প্রযুক্তির এই প্রয়োগ এক বিশাল যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে।

মোট এক হাজার ১৩৭ জন রোগীর ওপর দীর্ঘ এই গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে, অস্ত্রোপচারের পর শুধুমাত্র প্রচলিত ওষুধ গ্রহণকারী রোগীদের মধ্যে ৭০ শতাংশ ক্যানসারমুক্ত ছিলেন। অন্যদিকে, যাদের শরীরে প্রচলিত ওষুধের পাশাপাশি এই নতুন টিকা প্রয়োগ করা হয়েছিল, তাদের ক্ষেত্রে ক্যানসারমুক্ত থাকার হার বেড়ে ৮২ শতাংশে উন্নীত হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ও মার্ক জানিয়েছে, সার্জারির পর প্রতিটি রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তাদের উপযোগী করে এই টিকা তৈরি করা হয়। ফলে রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতা ক্যানসার কোষগুলোকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়।

বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন যে এটি কোনো সাধারণ প্রতিরোধমূলক টিকা নয়, বরং ক্যানসারে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের পর রোগ পুনরায় আক্রমণ করা থেকে রক্ষা করতে এটি ব্যবহৃত হয়। স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে আগামী বছর থেকেই উচ্চঝুঁকিতে থাকা রোগীরা এই চিকিৎসাসেবার আওতায় আসতে পারেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে মেলানোমার পাশাপাশি ফুসফুস, স্তন এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে। করোনাকালের এমআরএনএ টিকার অভাবনীয় সাফল্যের পরই মূলত ক্যানসার চিকিৎসায় এই প্রযুক্তির ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের জ্যেষ্ঠ প্রভাষক এবং সিনা ল্যাবের প্রধান গবেষক বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. আবু সিনা এই অর্জনকে চিকিৎসাবিজ্ঞানের এক বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান যে তীব্র রোদের কারণে অস্ট্রেলিয়ায় মেলানোমার প্রকোপ তুলনামূলক বেশি থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দীর্ঘদিন ধরে এই রোগ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন। এই নতুন চিকিৎসা পদ্ধতি ভবিষ্যতে কেবল অস্ট্রেলিয়া নয়, বরং বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের ক্যানসার রোগীদের চিকিৎসায়ও নতুন দিগন্ত উন্মোচন করবে। অস্ত্রোপচার এবং প্রচলিত থেরাপির পাশাপাশি এই টিকার ব্যবহার ক্যানসার রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেবে বলে গবেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x