মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম
ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

রাজনীতি ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে সহিংসতার কোনো সুযোগ নেই এবং এই আসনকে কোনোভাবেই মাগুরা স্টাইলের নির্বাচনের মতো বিতর্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সম্প্রতি নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই একটি আসনের ফলাফল বা জয়-পরাজয়ের ওপর সরকারের পতন কিংবা বিরোধী দলের বড় কোনো বিপর্যয় নির্ভর করছে না, তাই পুরো দেশকে অস্থিতিশীল করার কোনো মানে হয় না।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের এই শীর্ষ নেতা নির্বাচনী মাঠে তাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে বাধা ও হুমকির তীব্র অভিযোগ তোলেন। তিনি জানান, ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়াসহ বেশ কিছু এলাকায় তাদের নারী ও পুরুষ কর্মীদের গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে এবং বিএনপির স্থানীয় কিছু নেতার ইন্ধনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। এছাড়া রুহিয়া উপজেলার আখানগরে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং রহিমাপুরে সমাবেশে ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের বাধা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির নেতাকর্মীদের সমালোয়না করে মাওলানা আব্দুল হালিম বলেন, মুখে নারী অধিকারের বড়াই করা হলেও জামায়াতের নারী কর্মীরা যখন ভোটের মাঠে নামে, তখন তাদের ওপর নানা চাপ সৃষ্টি করা হয় এবং বাসা ছাড়তে বাধ্য করা হয়। এমন আচরণকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা মুখে এক কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের পাঁয়তারা করছেন। তবে প্রশাসন এ পর্যন্ত যে ভূমিকা পালন করেছে তাকে সন্তোষজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, জামায়াতের উত্থাপিত প্রতিটি অভিযোগ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আসন্ন উপনির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশে যে নতুন গণতান্ত্রিক ধারা সূচিত হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন যেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। কোনো নির্দিষ্ট দলের জয়লাভের চেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। ভোটারদের উদ্দেশে তিনি ভীতি কাটিয়ে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনের রায় মাথা পেতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সব যোগ্যতা থাকার পরও শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে এত জটিলতা কেন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজনীতি ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে সহিংসতার কোনো সুযোগ নেই এবং এই আসনকে কোনোভাবেই মাগুরা স্টাইলের নির্বাচনের মতো বিতর্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সম্প্রতি নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই একটি আসনের ফলাফল বা জয়-পরাজয়ের ওপর সরকারের পতন কিংবা বিরোধী দলের বড় কোনো বিপর্যয় নির্ভর করছে না, তাই পুরো দেশকে অস্থিতিশীল করার কোনো মানে হয় না।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের এই শীর্ষ নেতা নির্বাচনী মাঠে তাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে বাধা ও হুমকির তীব্র অভিযোগ তোলেন। তিনি জানান, ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়াসহ বেশ কিছু এলাকায় তাদের নারী ও পুরুষ কর্মীদের গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে এবং বিএনপির স্থানীয় কিছু নেতার ইন্ধনে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। এছাড়া রুহিয়া উপজেলার আখানগরে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং রহিমাপুরে সমাবেশে ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের বাধা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির নেতাকর্মীদের সমালোয়না করে মাওলানা আব্দুল হালিম বলেন, মুখে নারী অধিকারের বড়াই করা হলেও জামায়াতের নারী কর্মীরা যখন ভোটের মাঠে নামে, তখন তাদের ওপর নানা চাপ সৃষ্টি করা হয় এবং বাসা ছাড়তে বাধ্য করা হয়। এমন আচরণকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা মুখে এক কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের পাঁয়তারা করছেন। তবে প্রশাসন এ পর্যন্ত যে ভূমিকা পালন করেছে তাকে সন্তোষজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, জামায়াতের উত্থাপিত প্রতিটি অভিযোগ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আসন্ন উপনির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশে যে নতুন গণতান্ত্রিক ধারা সূচিত হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন যেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। কোনো নির্দিষ্ট দলের জয়লাভের চেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। ভোটারদের উদ্দেশে তিনি ভীতি কাটিয়ে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনের রায় মাথা পেতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x