মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক?

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম

মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক?

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানানোর ঘোষণা দিলেও ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ইন্টার মায়ামির কোচ, সবার প্রত্যাশা, অবসরে যাওয়ার আগে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন এই মহাতারকা। ফুটবল অঙ্গনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই মাইলফলকের দিকে এগিয়ে যেতে রোনালদোর প্রতিটি গোল ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ নেই। তবে আড়ালে থেকেই একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন আরেক মহাতারকা লিওনেল মেসি।

রোনালদোর চেয়ে খুব বেশি পিছিয়ে নেই আর্জেন্টাইন এই তারকাও। সম্প্রতি ইন্টার মায়ামির কোচ কিলি গন্সালেস জোর দিয়ে বলেছেন, রোনালদোর মতো মেসিও অনায়াসে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন। মেসির এক হাজার গোল করার সম্ভাবনা নিয়ে অবশ্য গন্সালেসই প্রথম কথা বলেননি। কয়েক মাস আগে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও একই পূর্বাভাস দিয়ে বলেছিলেন, মেসির পক্ষে এক হাজার গোল করা মোটেই অসম্ভব নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির জোড়া গোলের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আটলান্টার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত দুটি গোল করার পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৬৪ গোল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্টার মায়ামির কোচকে প্রশ্ন করা হয়, মেসির পক্ষে সত্যিই এক হাজার গোল করা সম্ভব কি না। জবাবে কোনো দ্বিধা ছাড়াই গন্সালেস বলেন, হ্যাঁ, আমি মন থেকে বিশ্বাস করি সে এক হাজার গোল নিশ্চিতভাবেই করবে। এ বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ ও এমন একজন ফুটবলার, যে নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মেসির বয়স এখন ৩৯ বছর পেরিয়েছে। তবে মাঠে তাঁর দক্ষতা ও ক্ষিপ্রতা দেখে বয়সের প্রভাব বোঝার উপায় নেই। চলতি এমএলএস মৌসুমে ইতোমধ্যে ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। শুধু গোল করেই নয়, সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়ে সর্বোচ্চ সহায়তার তালিকাতেও যৌথভাবে শীর্ষে আছেন মায়ামির অধিনায়ক। এমএলএসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে সহায়তার বিরল রেকর্ডও গড়েছেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল করা কিংবা গোলে সহায়তার মাধ্যমে সরাসরি অবদান রেখেছেন এই আর্জেন্টাইন তারকা। এটি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের দ্বিতীয় দীর্ঘতম সাফল্য। পাশাপাশি টানা তিন মৌসুমে এমএলএসের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার নতুন ইতিহাস গড়ার পথেও রয়েছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্সে বিস্মিত কোচ গন্সালেস। প্রিয় শিষ্য ও এই মহাতারকাকে নিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, পুরো বিশ্বকে বারবার থমকে দিতে তার কোনো জুড়ি নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেসি কি ছুঁতে পারবেন হাজার গোলের মাইলফলক?

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানানোর ঘোষণা দিলেও ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ইন্টার মায়ামির কোচ, সবার প্রত্যাশা, অবসরে যাওয়ার আগে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন এই মহাতারকা। ফুটবল অঙ্গনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই মাইলফলকের দিকে এগিয়ে যেতে রোনালদোর প্রতিটি গোল ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ নেই। তবে আড়ালে থেকেই একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন আরেক মহাতারকা লিওনেল মেসি।

রোনালদোর চেয়ে খুব বেশি পিছিয়ে নেই আর্জেন্টাইন এই তারকাও। সম্প্রতি ইন্টার মায়ামির কোচ কিলি গন্সালেস জোর দিয়ে বলেছেন, রোনালদোর মতো মেসিও অনায়াসে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন। মেসির এক হাজার গোল করার সম্ভাবনা নিয়ে অবশ্য গন্সালেসই প্রথম কথা বলেননি। কয়েক মাস আগে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও একই পূর্বাভাস দিয়ে বলেছিলেন, মেসির পক্ষে এক হাজার গোল করা মোটেই অসম্ভব নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির জোড়া গোলের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আটলান্টার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত দুটি গোল করার পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৬৪ গোল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্টার মায়ামির কোচকে প্রশ্ন করা হয়, মেসির পক্ষে সত্যিই এক হাজার গোল করা সম্ভব কি না। জবাবে কোনো দ্বিধা ছাড়াই গন্সালেস বলেন, হ্যাঁ, আমি মন থেকে বিশ্বাস করি সে এক হাজার গোল নিশ্চিতভাবেই করবে। এ বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ ও এমন একজন ফুটবলার, যে নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মেসির বয়স এখন ৩৯ বছর পেরিয়েছে। তবে মাঠে তাঁর দক্ষতা ও ক্ষিপ্রতা দেখে বয়সের প্রভাব বোঝার উপায় নেই। চলতি এমএলএস মৌসুমে ইতোমধ্যে ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। শুধু গোল করেই নয়, সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়ে সর্বোচ্চ সহায়তার তালিকাতেও যৌথভাবে শীর্ষে আছেন মায়ামির অধিনায়ক। এমএলএসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে সহায়তার বিরল রেকর্ডও গড়েছেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল করা কিংবা গোলে সহায়তার মাধ্যমে সরাসরি অবদান রেখেছেন এই আর্জেন্টাইন তারকা। এটি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের দ্বিতীয় দীর্ঘতম সাফল্য। পাশাপাশি টানা তিন মৌসুমে এমএলএসের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার নতুন ইতিহাস গড়ার পথেও রয়েছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্সে বিস্মিত কোচ গন্সালেস। প্রিয় শিষ্য ও এই মহাতারকাকে নিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, পুরো বিশ্বকে বারবার থমকে দিতে তার কোনো জুড়ি নেই।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x