মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব
ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

জাতীয় ডেস্ক: ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে একটি শক্তিশালী, সাম্য ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক এই রাষ্ট্রে বসবাসরত প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং এখানে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে আলাদা কোনো ভাবনার অবকাশ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে এই দেশ। সম্প্রতি রাজধানীর রাজারবাগে শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শনে গিয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্দির কমিটির সভাপতি পবন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ১৯ দফার দ্বিতীয় দফায় সব নাগরিকের পূর্ণ অধিকার সংরক্ষণের মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় একটি সম্প্রীতিমূলক জাতিসত্তা বা রেইনবো নেশনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বহুমতের এই সমাজে সব মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই কেবল টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মনে করেন।

বিভিন্ন ধর্মের সহাবস্থানকে ফুলের মালার সঙ্গে তুলনা করে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, একক রঙের ফুল দিয়ে যেমন সুন্দর মালা গাঁথা যায় না, তেমনি নানা রঙের ফুলের সমন্বয়েই মালার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এই নীতিতে বিশ্বাস করে যে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। প্রতিটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার সুনির্দিষ্ট অধিকার রয়েছে এবং সরকার সেই অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া দেশের মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সে বিষয়ে বর্তমান প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ বছর শারদীয় দুর্গোৎসবের ছুটি বাড়িয়ে টানা তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে দেশবাসী এবার মোট পাঁচ দিনের ধারাবাহিক ছুটি উপভোগ করছেন। পাশাপাশি সরকার পূজা মণ্ডপে অনুদানের পরিমাণ বাড়িয়ে পাঁচ কোটি টাকায় উন্নীত করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। দলের নেতাকর্মীরাও স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন, যার ফলশ্রুতিতে এ বছর রেকর্ড সংখ্যক প্রায় চৌত্রিশ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

সবশেষে সমাজের সব হানাহানি ও বৈষম্য দূর করে একটি মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা বিদ্বেষমূলক আচরণ দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। তাই বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সব যোগ্যতা থাকার পরও শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে এত জটিলতা কেন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় ডেস্ক: ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে একটি শক্তিশালী, সাম্য ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক এই রাষ্ট্রে বসবাসরত প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং এখানে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে আলাদা কোনো ভাবনার অবকাশ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে এই দেশ। সম্প্রতি রাজধানীর রাজারবাগে শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির পরিদর্শনে গিয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্দির কমিটির সভাপতি পবন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ১৯ দফার দ্বিতীয় দফায় সব নাগরিকের পূর্ণ অধিকার সংরক্ষণের মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় একটি সম্প্রীতিমূলক জাতিসত্তা বা রেইনবো নেশনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বহুমতের এই সমাজে সব মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই কেবল টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মনে করেন।

বিভিন্ন ধর্মের সহাবস্থানকে ফুলের মালার সঙ্গে তুলনা করে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, একক রঙের ফুল দিয়ে যেমন সুন্দর মালা গাঁথা যায় না, তেমনি নানা রঙের ফুলের সমন্বয়েই মালার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এই নীতিতে বিশ্বাস করে যে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। প্রতিটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার সুনির্দিষ্ট অধিকার রয়েছে এবং সরকার সেই অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া দেশের মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সে বিষয়ে বর্তমান প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ বছর শারদীয় দুর্গোৎসবের ছুটি বাড়িয়ে টানা তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে দেশবাসী এবার মোট পাঁচ দিনের ধারাবাহিক ছুটি উপভোগ করছেন। পাশাপাশি সরকার পূজা মণ্ডপে অনুদানের পরিমাণ বাড়িয়ে পাঁচ কোটি টাকায় উন্নীত করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। দলের নেতাকর্মীরাও স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন, যার ফলশ্রুতিতে এ বছর রেকর্ড সংখ্যক প্রায় চৌত্রিশ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

সবশেষে সমাজের সব হানাহানি ও বৈষম্য দূর করে একটি মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের উসকানি বা বিদ্বেষমূলক আচরণ দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। তাই বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x