মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি
বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

জাতীয় ডেস্ক: নিকাহ্ নিবন্ধক বা কাজীদের চাকরির বয়সসীমা শেষ হলে কিংবা মৃত্যুজনিত কারণে খালি হওয়া পদে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই তাদের সন্তানকে সরাসরি নিয়োগ দেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি উত্থাপন করেন দেশের নিকাহ্ নিবন্ধক খাতের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। বাংলাদেশ কাজী সমিতির উদ্যোগে শহীদ জিয়ার কর্মময় জীবন ও ওলামা মাশায়েখদের মর্যাদা শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা কাজীদের পেশাগত সুরক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাজীরা সভায় অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা সমস্যার কথা তুলে ধরেন।

সভায় নিকাহ্ নিবন্ধক ঐক্যজোটের মুখপাত্র ও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি কাজী ছাব্বীর বলেন, বিদ্যমান নিয়মে কাজীর সন্তানদের চাকরির জন্য ইন্টারভিউ বা সাক্ষাত্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। তবে তাদের দাবি হলো, সন্তান পাস করুক কিংবা ফেল করুক, কাজী অভিভাবকদের স্থলাভিষিক্ত হিসেবে তাদের সরাসরি ওই পদে নিয়োগ দিতে হবে। মূলত পারিবারিক উত্তরাধিকার ও পেশাগত ধারাবাহিকতা রক্ষা করার জন্যই এই বিশেষ সুবিধা চালুর দাবি জানিয়েছেন তারা। বক্তারা মনে করেন, দীর্ঘদিন ধরে যারা এই পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের সন্তানদের উপযুক্ত মূল্যায়ন করা সরকারের দায়িত্ব। এই নিয়োগ প্রক্রিয়া সহজ করা হলে কাজীদের পরিবারের আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে তারা মনে করেন।

বিয়ে নিবন্ধনের নতুন কোনো আইন প্রণয়ন করা হলে তা যেন কাজীদের স্বার্থের পরিপন্থী না হয়, সে বিষয়েও সতর্কবার্তা উচ্চারণ করেছেন নেতারা। জাতীয় নিকাহ্ নিবন্ধক ঐক্যজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কাজী সমিতির সভাপতি কাজী ড. এ এস এম কাদের কিবরিয়া আশঙ্কা প্রকাশ করেন যে, নতুন কোনো নীতিমালা আসলে কাজীদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হতে পারে। বর্তমান সরকার হতদরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে কাজীদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা কেন বিঘ্নিত হবে। একটি নির্দিষ্ট গোষ্ঠী আলেম সমাজ ও কাজীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যাতে কোনো পেশাজীবী ক্ষতিগ্রস্ত হন, তাই সবাইকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

সভায় একটি নির্দিষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থার বা এনজিওর বিরুদ্ধে কাজীদের অধিকার খর্ব করার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ তোলেন নেতারা। বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি ও ঐক্যজোটের সদস্যসচিব কাজী মোজাম্মেল হোসাইন জানান, বিভিন্ন উপজেলায় সালিশি বৈঠকের নামে কাজীদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সেই স্বাক্ষরগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দাবি করা হচ্ছে যে কাজ ও সাংবাদিকরাসহ সবাই ওই ব্যবস্থার সঙ্গে একমত। ডিজিটাল ব্যবস্থার আড়ালে কাজী পেশাকে হেয় প্রতিপন্ন বা হয়রানি করার যে কোনো চেষ্টা কঠোর হাতে প্রতিহত করার ঘোষণা দেন তারা। নিজেদের অধিকার আদায়ে পেশাজীবীদের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি না করে সম্মিলিতভাবে সরকারের কাছে দাবি পেশ করার ওপর জোর দেন বক্তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় ডেস্ক: নিকাহ্ নিবন্ধক বা কাজীদের চাকরির বয়সসীমা শেষ হলে কিংবা মৃত্যুজনিত কারণে খালি হওয়া পদে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই তাদের সন্তানকে সরাসরি নিয়োগ দেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি উত্থাপন করেন দেশের নিকাহ্ নিবন্ধক খাতের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। বাংলাদেশ কাজী সমিতির উদ্যোগে শহীদ জিয়ার কর্মময় জীবন ও ওলামা মাশায়েখদের মর্যাদা শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা কাজীদের পেশাগত সুরক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাজীরা সভায় অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা সমস্যার কথা তুলে ধরেন।

সভায় নিকাহ্ নিবন্ধক ঐক্যজোটের মুখপাত্র ও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি কাজী ছাব্বীর বলেন, বিদ্যমান নিয়মে কাজীর সন্তানদের চাকরির জন্য ইন্টারভিউ বা সাক্ষাত্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। তবে তাদের দাবি হলো, সন্তান পাস করুক কিংবা ফেল করুক, কাজী অভিভাবকদের স্থলাভিষিক্ত হিসেবে তাদের সরাসরি ওই পদে নিয়োগ দিতে হবে। মূলত পারিবারিক উত্তরাধিকার ও পেশাগত ধারাবাহিকতা রক্ষা করার জন্যই এই বিশেষ সুবিধা চালুর দাবি জানিয়েছেন তারা। বক্তারা মনে করেন, দীর্ঘদিন ধরে যারা এই পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের সন্তানদের উপযুক্ত মূল্যায়ন করা সরকারের দায়িত্ব। এই নিয়োগ প্রক্রিয়া সহজ করা হলে কাজীদের পরিবারের আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে তারা মনে করেন।

বিয়ে নিবন্ধনের নতুন কোনো আইন প্রণয়ন করা হলে তা যেন কাজীদের স্বার্থের পরিপন্থী না হয়, সে বিষয়েও সতর্কবার্তা উচ্চারণ করেছেন নেতারা। জাতীয় নিকাহ্ নিবন্ধক ঐক্যজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কাজী সমিতির সভাপতি কাজী ড. এ এস এম কাদের কিবরিয়া আশঙ্কা প্রকাশ করেন যে, নতুন কোনো নীতিমালা আসলে কাজীদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হতে পারে। বর্তমান সরকার হতদরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে কাজীদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা কেন বিঘ্নিত হবে। একটি নির্দিষ্ট গোষ্ঠী আলেম সমাজ ও কাজীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যাতে কোনো পেশাজীবী ক্ষতিগ্রস্ত হন, তাই সবাইকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

সভায় একটি নির্দিষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থার বা এনজিওর বিরুদ্ধে কাজীদের অধিকার খর্ব করার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ তোলেন নেতারা। বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি ও ঐক্যজোটের সদস্যসচিব কাজী মোজাম্মেল হোসাইন জানান, বিভিন্ন উপজেলায় সালিশি বৈঠকের নামে কাজীদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সেই স্বাক্ষরগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দাবি করা হচ্ছে যে কাজ ও সাংবাদিকরাসহ সবাই ওই ব্যবস্থার সঙ্গে একমত। ডিজিটাল ব্যবস্থার আড়ালে কাজী পেশাকে হেয় প্রতিপন্ন বা হয়রানি করার যে কোনো চেষ্টা কঠোর হাতে প্রতিহত করার ঘোষণা দেন তারা। নিজেদের অধিকার আদায়ে পেশাজীবীদের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি না করে সম্মিলিতভাবে সরকারের কাছে দাবি পেশ করার ওপর জোর দেন বক্তারা।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x