মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

৪৫তম বিসিএস: বঞ্চিতদের সম্পূরক গেজেটে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

৪৫তম বিসিএস: বঞ্চিতদের সম্পূরক গেজেটে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
৪৫তম বিসিএস: বঞ্চিতদের সম্পূরক গেজেটে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

চাকরি ডেস্ক: সরকারি কর্ম কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চূড়ান্ত গেজেট থেকে বাদপড়া চাকরিপ্রার্থীরা নতুন করে আন্দোলনে নেমেছেন। নিজেদের এই বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং দ্রুত সম্পূরক গেজেট প্রকাশ করোগে নিজেদের নিয়োগ নিশ্চিত করার দাবিতে তারা সোচ্চার হয়েছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধ ও অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী প্রার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্যাজেটবঞ্চিত প্রার্থীরা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার দিকে সেখানে একটি জমায়েত তৈরি হয় যা পরবর্তীতে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির রূপ নেয়। কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দীর্ঘ মেধা তালিকা ও চূড়ান্ত সুপারিশের পরও গেজেটে নাম না আসায় তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের ভাষ্যমতে, ৪৫তম বিসিএসের দীর্ঘ ও প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করার পরও তারা চূড়ান্ত বৈষম্যের শিকার হয়েছেন। অতীতে বিভিন্ন বিসিএসে বঞ্চিতদের জন্য সম্পূরক গেজেট প্রকাশের নজির রয়েছে উল্লেখ করে তারা বর্তমান প্রশাসনের কাছেও একই ধরনের ন্যায়বিচার প্রত্যাশা করেন। অতি দ্রুত যাচাই-বাছাই সম্পন্ন করে বাদপড়া মেধাবীদের নাম অন্তর্ভুক্ত করে নতুন একটি সংশোধিত বা সম্পূরক গেজেট প্রকাশের জোরালো দাবি জানান তারা।

সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ছয় ঘণ্টা এই অবস্থান কর্মসূচি চলে এবং এ সময় পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের এই দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তারা। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন ও প্রতিবাদী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সাফ জানিয়ে দেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

৪৫তম বিসিএস: বঞ্চিতদের সম্পূরক গেজেটে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

চাকরি ডেস্ক: সরকারি কর্ম কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চূড়ান্ত গেজেট থেকে বাদপড়া চাকরিপ্রার্থীরা নতুন করে আন্দোলনে নেমেছেন। নিজেদের এই বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং দ্রুত সম্পূরক গেজেট প্রকাশ করোগে নিজেদের নিয়োগ নিশ্চিত করার দাবিতে তারা সোচ্চার হয়েছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধ ও অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী প্রার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্যাজেটবঞ্চিত প্রার্থীরা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার দিকে সেখানে একটি জমায়েত তৈরি হয় যা পরবর্তীতে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির রূপ নেয়। কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দীর্ঘ মেধা তালিকা ও চূড়ান্ত সুপারিশের পরও গেজেটে নাম না আসায় তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের ভাষ্যমতে, ৪৫তম বিসিএসের দীর্ঘ ও প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করার পরও তারা চূড়ান্ত বৈষম্যের শিকার হয়েছেন। অতীতে বিভিন্ন বিসিএসে বঞ্চিতদের জন্য সম্পূরক গেজেট প্রকাশের নজির রয়েছে উল্লেখ করে তারা বর্তমান প্রশাসনের কাছেও একই ধরনের ন্যায়বিচার প্রত্যাশা করেন। অতি দ্রুত যাচাই-বাছাই সম্পন্ন করে বাদপড়া মেধাবীদের নাম অন্তর্ভুক্ত করে নতুন একটি সংশোধিত বা সম্পূরক গেজেট প্রকাশের জোরালো দাবি জানান তারা।

সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ছয় ঘণ্টা এই অবস্থান কর্মসূচি চলে এবং এ সময় পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের এই দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তারা। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন ও প্রতিবাদী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সাফ জানিয়ে দেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x