মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

চার দশক পর আফ্রিকায় ফিরছে ফর্মুলা ওয়ান রেসিং

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ এএম

চার দশক পর আফ্রিকায় ফিরছে ফর্মুলা ওয়ান রেসিং

প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানের গ্রাঁ প্রি আয়োজন করতে যাচ্ছে রুয়ান্ডা। ২০৩০-এর দশকের শুরুতে দেশটিতে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মোটর রেসিং প্রতিযোগিতার আসর। ১০ বছরের চুক্তিতে রেস আয়োজনের পাশাপাশি দেশটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা করছে রুয়ান্ডা। ইঞ্জিনের গর্জন, চোখধাঁধানো গতি আর সেকেন্ডের ভগ্নাংশে জয়-পরাজয়ের হিসাব নিয়ে আফ্রিকার মাটিতে ফিরছে ফর্মুলা ওয়ান।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার কায়ালামিতে আফ্রিকার সর্বশেষ ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়েছে তিন দশকেরও বেশি সময় এবং এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশটি। রাজধানী কিগালির দক্ষিণ-পূর্বে বুগেসেরায় আন্তর্জাতিক মোটর স্পোর্টস সংস্থা এফআইএর গ্রেড-ওয়ান মানদণ্ড অনুসারে নির্মাণ করা হবে অত্যাধুনিক রেসিং সার্কিট। তবে প্রথম রেস কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

রুয়ান্ডার পরিকল্পনা শুধু রেস আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সার্কিটকে কেন্দ্র করে পর্যটন, বাণিজ্য, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর আকর্ষণের পাশাপাশি পর্যটন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই সরকারের লক্ষ্য। ফর্মুলা ওয়ানের জন্য আফ্রিকায় ১০ কোটিরও বেশি ভক্ত রয়েছে।

তবে রুয়ান্ডার এই উদ্যোগ বাস্তবায়নে রয়েছে বিশাল ব্যয়ে সার্কিট নির্মাণ ও পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করার মতো কিছু চ্যালেঞ্জ। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সমালোচনাও নতুন করে আলোচনায় আসতে পারে। এদিকে আফ্রিকায় গ্রাঁ প্রি ফিরিয়ে আনার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাও এবং রুয়ান্ডার সঙ্গে চুক্তি হলেও ভবিষ্যতে মহাদেশটিতে একাধিক রেস আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ফর্মুলা ওয়ান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

চার দশক পর আফ্রিকায় ফিরছে ফর্মুলা ওয়ান রেসিং

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানের গ্রাঁ প্রি আয়োজন করতে যাচ্ছে রুয়ান্ডা। ২০৩০-এর দশকের শুরুতে দেশটিতে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মোটর রেসিং প্রতিযোগিতার আসর। ১০ বছরের চুক্তিতে রেস আয়োজনের পাশাপাশি দেশটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা করছে রুয়ান্ডা। ইঞ্জিনের গর্জন, চোখধাঁধানো গতি আর সেকেন্ডের ভগ্নাংশে জয়-পরাজয়ের হিসাব নিয়ে আফ্রিকার মাটিতে ফিরছে ফর্মুলা ওয়ান।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার কায়ালামিতে আফ্রিকার সর্বশেষ ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়েছে তিন দশকেরও বেশি সময় এবং এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশটি। রাজধানী কিগালির দক্ষিণ-পূর্বে বুগেসেরায় আন্তর্জাতিক মোটর স্পোর্টস সংস্থা এফআইএর গ্রেড-ওয়ান মানদণ্ড অনুসারে নির্মাণ করা হবে অত্যাধুনিক রেসিং সার্কিট। তবে প্রথম রেস কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

রুয়ান্ডার পরিকল্পনা শুধু রেস আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সার্কিটকে কেন্দ্র করে পর্যটন, বাণিজ্য, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর আকর্ষণের পাশাপাশি পর্যটন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই সরকারের লক্ষ্য। ফর্মুলা ওয়ানের জন্য আফ্রিকায় ১০ কোটিরও বেশি ভক্ত রয়েছে।

তবে রুয়ান্ডার এই উদ্যোগ বাস্তবায়নে রয়েছে বিশাল ব্যয়ে সার্কিট নির্মাণ ও পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করার মতো কিছু চ্যালেঞ্জ। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সমালোচনাও নতুন করে আলোচনায় আসতে পারে। এদিকে আফ্রিকায় গ্রাঁ প্রি ফিরিয়ে আনার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাও এবং রুয়ান্ডার সঙ্গে চুক্তি হলেও ভবিষ্যতে মহাদেশটিতে একাধিক রেস আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ফর্মুলা ওয়ান।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x