মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের
শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক: ডিজিটাল মাধ্যমে শিশুদের প্রবেশাধিকার এবং ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সংবিধানের ২১ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী বয়সের ভেদাভেদ ছাড়াই সব নাগরিকের মতো শিশুরাও ইন্টারনেট ব্যবহারের সমান সাংবিধানিক অধিকার ভোগ করে। সম্প্রতি এক মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় আদালত, যা শিশু অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আদালত তার রায়ে শিশুদের বয়স বিবেচনায় ইন্টারনেট ব্যবহারের ওপর যেকোনো ধরনের সাধারণ নিষেধাজ্ঞা আরোপের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতিরা মনে করেন, ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেয়ে বরং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে কেবল কড়াকড়ি না বাড়িয়ে অভিভাবকদের নজরদারি ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে শিশুরা সুস্থ ও নিরাপদ পরিবেশে প্রযুক্তি ব্যবহার করতে পারে।

অনলাইন সুরক্ষার অংশ হিসেবে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত অবৈধ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া রোধ করতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত একটি বিশেষ জাতীয় ডেটাবেস তৈরির নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে এ ধরনের ক্ষতিকর ও অপরাধমূলক কনটেন্ট দ্রুত শনাক্ত করে তা ইন্টারনেট থেকে চিরতরে মুছে ফেলতে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সুনির্দিষ্ট কার্যপদ্ধতি প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত জানিয়েছে, শিশুদের সুরক্ষায় কর্র্তৃপক্ষের এই উদাসীনতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগের বিষয়। বিচারপতিরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ভার্চুয়াল দুনিয়ায় শিশুদের যৌন নিপীড়নমূলক কোনো কনটেন্টের বিন্দুমাত্র স্থান হতে পারে না এবং অপরাধীদের দমনে কঠোর ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক: ডিজিটাল মাধ্যমে শিশুদের প্রবেশাধিকার এবং ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সংবিধানের ২১ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী বয়সের ভেদাভেদ ছাড়াই সব নাগরিকের মতো শিশুরাও ইন্টারনেট ব্যবহারের সমান সাংবিধানিক অধিকার ভোগ করে। সম্প্রতি এক মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় আদালত, যা শিশু অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আদালত তার রায়ে শিশুদের বয়স বিবেচনায় ইন্টারনেট ব্যবহারের ওপর যেকোনো ধরনের সাধারণ নিষেধাজ্ঞা আরোপের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতিরা মনে করেন, ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেয়ে বরং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে কেবল কড়াকড়ি না বাড়িয়ে অভিভাবকদের নজরদারি ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে শিশুরা সুস্থ ও নিরাপদ পরিবেশে প্রযুক্তি ব্যবহার করতে পারে।

অনলাইন সুরক্ষার অংশ হিসেবে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত অবৈধ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া রোধ করতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত একটি বিশেষ জাতীয় ডেটাবেস তৈরির নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে এ ধরনের ক্ষতিকর ও অপরাধমূলক কনটেন্ট দ্রুত শনাক্ত করে তা ইন্টারনেট থেকে চিরতরে মুছে ফেলতে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সুনির্দিষ্ট কার্যপদ্ধতি প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত জানিয়েছে, শিশুদের সুরক্ষায় কর্র্তৃপক্ষের এই উদাসীনতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগের বিষয়। বিচারপতিরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ভার্চুয়াল দুনিয়ায় শিশুদের যৌন নিপীড়নমূলক কোনো কনটেন্টের বিন্দুমাত্র স্থান হতে পারে না এবং অপরাধীদের দমনে কঠোর ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x