মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম

ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা
ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা

জাতীয় ডেস্ক: যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন 'রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম' বা আরবিওপি। সংগঠনের সভাপতি সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব সাবেক সিনিয়র সচিব খন্দকার মো কবিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। সাম্প্রতিক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশজুড়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিরা এর প্রতিবাদ জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, গত ১২ অক্টোবর বিমানবন্দরে হুইলচেয়ারে চলাচলরত একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিকের সাথে কতিপয় দুষ্কৃতকারী অত্যন্ত অপমানজনক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। মত প্রকাশের স্বাধীনতা সবার থাকলেও অসুস্থ অবস্থায় একজন প্রবীণ ব্যক্তিত্বের পথ আটকে কুরুচিপূর্ণ ও কাপুরুষোচিত দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলেন, ড ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ আরও স্মরণ করিয়ে দেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর দেশের চরম সংকটময় মুহূর্তে ড মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে রাজনৈতিক সংকট মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে তার অবদান অনস্বীকার্য এবং এজন্য জাতি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

বিবৃতিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই অপরাধীদের বিরুদ্ধে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে। একই সাথে ফ্যাসিবাদের দোসর ও দেশবিরোধী চক্রের যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জুলাই বিপ্লবের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই প্ল্যাটফর্ম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

সব যোগ্যতা থাকার পরও শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে এত জটিলতা কেন

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় ডেস্ক: যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন 'রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম' বা আরবিওপি। সংগঠনের সভাপতি সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব সাবেক সিনিয়র সচিব খন্দকার মো কবিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। সাম্প্রতিক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশজুড়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিশিষ্ট ব্যক্তিরা এর প্রতিবাদ জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, গত ১২ অক্টোবর বিমানবন্দরে হুইলচেয়ারে চলাচলরত একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিকের সাথে কতিপয় দুষ্কৃতকারী অত্যন্ত অপমানজনক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। মত প্রকাশের স্বাধীনতা সবার থাকলেও অসুস্থ অবস্থায় একজন প্রবীণ ব্যক্তিত্বের পথ আটকে কুরুচিপূর্ণ ও কাপুরুষোচিত দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলেন, ড ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ আরও স্মরণ করিয়ে দেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর দেশের চরম সংকটময় মুহূর্তে ড মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে রাজনৈতিক সংকট মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে তার অবদান অনস্বীকার্য এবং এজন্য জাতি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

বিবৃতিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই অপরাধীদের বিরুদ্ধে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে। একই সাথে ফ্যাসিবাদের দোসর ও দেশবিরোধী চক্রের যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জুলাই বিপ্লবের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই প্ল্যাটফর্ম।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x