মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

সার ডিলার নিয়োগের তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পটিয়ায় তোলপাড়

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

সার ডিলার নিয়োগের তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পটিয়ায় তোলপাড়
সার ডিলার নিয়োগের তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পটিয়ায় তোলপাড়

জাতীয় ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় সরকারি সার ডিলার নিয়োগের প্রাথমিক তালিকা প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার জন্য অনুমোদিত সার ডিলারের একটি তালিকা প্রকাশ করা হয়। এই তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ডিলার নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে একটি জনগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাতে তালিকা প্রণয়নকালে যথাযথ যাচাই-বাছাই না হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।

তালিকায় গরমিলের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে সুপারিশপ্রাপ্ত 'মেসার্স তানভীর এগ্রো' নামের একটি প্রতিষ্ঠান। অনুসন্ধানে জানা গেছে, এই প্রতিষ্ঠানের পরিচালক তানভীর উদ্দীন সেজান পটিয়া উপজেলা নিষিদ্ধছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক এবং সর্বশেষ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতার নাম সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ডিলার তালিকার সুপারিশে কীভাবে এল, তা নিয়ে জনমনে কৌতূহল ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন ও প্রাথমিক বাছাই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে এমন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় পুরো প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিকে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া পটিয়া পৌরসভার অন্যান্য ডিলারদের নামের ক্ষেত্রেও আওয়ামী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে, রাজপথের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে এমন বিতর্কিত ব্যক্তিদের ডিলারশিপের জন্য সুপারিশ করা অত্যন্ত হতাশার। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি নিয়ে নানামুখী আলোচনা চলছে এবং তালিকাটি পুনরায় সংশোধনের দাবি জোরালো হচ্ছে।

এ বিষয়ে পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো. হাবিবুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নীতিমালা অনুসরণ করেই প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। এটি কমিটির সম্মিলিত সিদ্ধান্ত এবং এখানে এককভাবে কোনো দায়িত্ব নেওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পদ-পদবির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি জানিয়ে তিনি আরও বলেন যে, বাংলাদেশের যেকোনো নাগরিকই ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকেই আসবে। তবে এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার নিয়োগ মনিটরিং কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান এবং অভিযুক্ত তানভীর উদ্দীন সেজানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

ঢাকায় পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, অংশগ্রহণে ২০টিরও বেশি দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গ্রিড বিপর্যয়, বিদ্যুৎ বিভ্রাটে সচিবালয়সহ ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকা

ডিএসইতে সূচকের পতন ও কমল লেনদেন

ডিএসইতে সূচকের পতন ও কমল লেনদেন

জাল সনদে চাকরি: প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, মব নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে

টেসলার রোডস্টারের আন্ডারবডি প্রকল্পে কাজ করেছেন বুয়েটের তারেক

টেসলার রোডস্টারের আন্ডারবডি প্রকল্পে কাজ করেছেন বুয়েটের তারেক

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সার ডিলার নিয়োগের তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, পটিয়ায় তোলপাড়

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় সরকারি সার ডিলার নিয়োগের প্রাথমিক তালিকা প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার জন্য অনুমোদিত সার ডিলারের একটি তালিকা প্রকাশ করা হয়। এই তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ডিলার নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে একটি জনগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাতে তালিকা প্রণয়নকালে যথাযথ যাচাই-বাছাই না হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।

তালিকায় গরমিলের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে সুপারিশপ্রাপ্ত 'মেসার্স তানভীর এগ্রো' নামের একটি প্রতিষ্ঠান। অনুসন্ধানে জানা গেছে, এই প্রতিষ্ঠানের পরিচালক তানভীর উদ্দীন সেজান পটিয়া উপজেলা নিষিদ্ধছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক এবং সর্বশেষ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতার নাম সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ডিলার তালিকার সুপারিশে কীভাবে এল, তা নিয়ে জনমনে কৌতূহল ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন ও প্রাথমিক বাছাই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে এমন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় পুরো প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিকে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া পটিয়া পৌরসভার অন্যান্য ডিলারদের নামের ক্ষেত্রেও আওয়ামী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে, রাজপথের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে এমন বিতর্কিত ব্যক্তিদের ডিলারশিপের জন্য সুপারিশ করা অত্যন্ত হতাশার। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি নিয়ে নানামুখী আলোচনা চলছে এবং তালিকাটি পুনরায় সংশোধনের দাবি জোরালো হচ্ছে।

এ বিষয়ে পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো. হাবিবুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নীতিমালা অনুসরণ করেই প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। এটি কমিটির সম্মিলিত সিদ্ধান্ত এবং এখানে এককভাবে কোনো দায়িত্ব নেওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পদ-পদবির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি জানিয়ে তিনি আরও বলেন যে, বাংলাদেশের যেকোনো নাগরিকই ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকেই আসবে। তবে এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার নিয়োগ মনিটরিং কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান এবং অভিযুক্ত তানভীর উদ্দীন সেজানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x