মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজ, লোড হচ্ছে...
 
Loading stocks...

এআই–নির্ভর প্রেম–ভালোবাসার সম্পর্কের ওপর চীনের কঠোর নিষেধাজ্ঞা

দৈনিক প্রভাতী
ডেস্ক রিপোর্ট, ১০ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ এএম

এআই–নির্ভর প্রেম–ভালোবাসার সম্পর্কের ওপর চীনের কঠোর নিষেধাজ্ঞা
এআই–নির্ভর প্রেম–ভালোবাসার সম্পর্কের ওপর চীনের কঠোর নিষেধাজ্ঞা

প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে মানুষের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানসিক সুরক্ষা নিশ্চিত করতে অভিনয় এক পদক্ষেপ নিয়েছে চীন সরকার। সম্প্রতি দেশটির নীতিনির্ধারকরা এআই প্রযুক্তির ওপর বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছেন, যা মূলত মানুষের সাথে গভীর আবেগীয় সম্পর্ক গড়ে তোলে এমন অ্যালগরিদমগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

নতুন এই নীতিমালার আওতায় এমন সব চ্যাটবট বা এআই চালিত মডেল নিষিদ্ধ করা হয়েছে, যা ব্যবহারকারীদের সাথে দীর্ঘমেয়াদী এবং আবেগঘন কথোপকথন চালাতে সক্ষম। বিশেষ করে রোমান্টিক সম্পর্ক বা কৃত্রিম ভালোবাসার অনুভূতি তৈরি করে—এমন সফটওয়্যারগুলোর কার্যকারিতা কঠোরভাবে সীমিত করা হচ্ছে। চীনা কর্তৃপক্ষের মতে, এই ধরনের প্রযুক্তি মানুষের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, আধুনিক এআই চ্যাটবটগুলো ব্যবহারকারীদের একাকিত্ব দূর করার পাশাপাশি অনেক সময় তাদের ওপর মানসিক নির্ভরতা বাড়িয়ে দেয়। চীনের সাইবার স্পেস নিয়ন্ত্রক সংস্থা মনে করে, এই ধরনের কৃত্রিম আসক্তি তরুণ প্রজন্মকে বাস্তব সমাজ থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারে। আর তাই জনস্বার্থ ও নৈতিকতা বজায় রাখতে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে চীনের বাজারে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান এআই নিয়ে কাজ করছে, তাদের ব্যবসায়িক মডেলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এখন থেকে বিনোদন বা সাধারণ সহায়ক প্রকৃতির চ্যাটবট তৈরির দিকে মনোযোগ দিতে হবে। কড়াকড়ি এই নিয়মের ব্যত্যয় ঘটলে আইনি জটিলতার পাশাপাশি বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে এসব প্রতিষ্ঠান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দেওয়ার অভিযোগ

সেউতা থেকে অভিবাসী শিশুদের স্পেনে নেওয়ার পরিকল্পনা, নিবন্ধিত ১,৩৪২ শিশু

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

ইন্টার্নশিপে বেতন নেই, তবু কেন করবেন

স্ত্রীর কাছে ব্যবসার জন্য টাকা দাবি করলেই তা যৌতুক হয় না: হাইকোর্ট

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলাম জামালের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন নভেম্বর মাসজুড়ে

দুর্গাপূজায় কী পরবে বাড়ির বাড়ন্ত মেয়েটি

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

আত্মপ্রকাশ করল এনসিপির নতুন স্বেচ্ছাসেবক সংগঠন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

এআই–নির্ভর প্রেম–ভালোবাসার সম্পর্কের ওপর চীনের কঠোর নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে মানুষের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানসিক সুরক্ষা নিশ্চিত করতে অভিনয় এক পদক্ষেপ নিয়েছে চীন সরকার। সম্প্রতি দেশটির নীতিনির্ধারকরা এআই প্রযুক্তির ওপর বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছেন, যা মূলত মানুষের সাথে গভীর আবেগীয় সম্পর্ক গড়ে তোলে এমন অ্যালগরিদমগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

নতুন এই নীতিমালার আওতায় এমন সব চ্যাটবট বা এআই চালিত মডেল নিষিদ্ধ করা হয়েছে, যা ব্যবহারকারীদের সাথে দীর্ঘমেয়াদী এবং আবেগঘন কথোপকথন চালাতে সক্ষম। বিশেষ করে রোমান্টিক সম্পর্ক বা কৃত্রিম ভালোবাসার অনুভূতি তৈরি করে—এমন সফটওয়্যারগুলোর কার্যকারিতা কঠোরভাবে সীমিত করা হচ্ছে। চীনা কর্তৃপক্ষের মতে, এই ধরনের প্রযুক্তি মানুষের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, আধুনিক এআই চ্যাটবটগুলো ব্যবহারকারীদের একাকিত্ব দূর করার পাশাপাশি অনেক সময় তাদের ওপর মানসিক নির্ভরতা বাড়িয়ে দেয়। চীনের সাইবার স্পেস নিয়ন্ত্রক সংস্থা মনে করে, এই ধরনের কৃত্রিম আসক্তি তরুণ প্রজন্মকে বাস্তব সমাজ থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারে। আর তাই জনস্বার্থ ও নৈতিকতা বজায় রাখতে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে চীনের বাজারে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান এআই নিয়ে কাজ করছে, তাদের ব্যবসায়িক মডেলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এখন থেকে বিনোদন বা সাধারণ সহায়ক প্রকৃতির চ্যাটবট তৈরির দিকে মনোযোগ দিতে হবে। কড়াকড়ি এই নিয়মের ব্যত্যয় ঘটলে আইনি জটিলতার পাশাপাশি বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে এসব প্রতিষ্ঠান।

দৈনিক প্রভাতী

Editor : M S N Masook
Mobile: 01994422789

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x