উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের মডার্ন ট্রেড বা সুপারশপভিত্তিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে রিমার্ক এইচবি লিমিটেড। বর্তমানে লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধন ও গৃহপরিচর্যা সামগ্রী নিয়ে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার পরিধি দ্রুত বাড়াচ্ছে।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সেলস মিট অনুষ্ঠানে মডার্ন ট্রেড চ্যানেলের প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে দুই শতাধিক কর্মীর অংশগ্রহণে বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সেরা পারফরম্যান্সের জন্য পাঁচজন ব্র্যান্ড প্রোমোটরকে সম্মাননা দেওয়া হয়।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সনদপ্রাপ্ত রিমার্ক ২০২৫ সালে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। বর্তমানে স্বপ্ন, আগোরা, মীনা বাজার ও ইউনিমার্টসহ দেশের বিভিন্ন সুপারশপে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যাচ্ছে এবং বিশ্ববাজারেও এর রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।