উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি-২) চলতি দায়িত্ব কাজী শৈবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তাকে ইউসিবি থেকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে।