উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান। আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই দুই সংসদ সদস্যকে শপথবাক্য পড়ান।
দুপুর ১২টায় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
শ শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ অন্য হুইপ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।