উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাজারে চলমান অস্থিরতার মধ্যেই ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। এর আগে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ওইদিন রাত ৮টা থেকেই নতুন দাম কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও আগের চেয়ে বাড়ানো হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেপ্টেম্বর থেকে বাজারে অস্থিরতা চলায় আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। ফলে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে বাজারে সিলিন্ডার বিক্রি হতে দেখা গেছে।