উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে আজ রোববার সকাল ৯টা থেকে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন, শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি আদায়ে রাস্তায় নেমেছেন। সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবরোধের কারণে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান অস্থিরতা নিরসনে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে এর আগেও শনিবার মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকরা।