উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিচেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত ইমানুয়েলশন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া উচ্চ আদালতের রায় অনুসরণ করে কোম্পানি আইনের বিধি অনুযায়ী ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের ডিভিসিকৃত নিরীক্ষা প্রতিবেদনও সভায় অনুমোদন করা হয়।
বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোসম্যান্ট ক্ষমতা প্রদান করায় সভায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এস এম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে এবং সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান। এছাড়া সভায় কোষাধ্যক্ষ সবুজ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।