উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক নয় দশমিক ৪০ পয়েন্ট কমে দুই হাজার ৮৬ দশমিক ৮৬ পয়েন্ট এবং শরিয়াহ সূচক তিন দশমিক ৮২ পয়েন্ট কমে এক হাজার ৫০ দশমিক ৬৭ পয়েন্টে নেমেছে। সূচক কমলেও এদিন লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৫৬৪ কোটি ৬২ লাখ ১১ হাজার ৪৫১ টাকায় দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ২৭ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৩০৪টি ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টি কোম্পানির দর বাড়লেও ১৯০টির দর কমেছে এবং ৫৩টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় রয়েছে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মতিন স্পিনিং, বারাকা পতেঙ্গা পাওয়ার ও সায়হাম টেক্সটাইলসহ অন্যান্যরা। এছাড়া ইউনিয়ন ক্যাপিটাল ও বিভিন্ন মেয়াদি বিজিটিবি বন্ড দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে।