উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার ২৭ অক্টোবর পতনের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একইভাবে ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করেছে।
এদিন শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইতে মোট ১৪ কোটি ৪1 লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা এবং মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি।
দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে। এর পাশাপাশি ২২৬টি কোম্পানির শেয়ারদর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। বাজার মূলধন দিন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।