উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের লক্ষ্যে Procurement of 4G on 700MHz শীর্ষক ক্রয় কার্যক্রমের নোয়া জেডটিইকে প্রদান করা হয়েছে। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে মন্ত্রণালয়ে এই নোয়া হস্তান্তর করা হয়।
জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের ফলে গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জেডটিইর চিফ মার্কেটিং অফিসার মি. জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিনসহ টেলিটকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।