উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে গোল করেছেন তিনি। এতে তাঁর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২টি।
তবে ম্যাচের ৪৯তম মিনিটে করা এই গোলটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেড করার চেষ্টা করেন রোনালদো এবং বলটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। সৌদি প্রো লিগ এটিকে রোনালদোর গোল হিসেবে নথিভুক্ত করলেও অপ্টা এটিকে আত্মঘাতী বলে জানিয়েছে।
সংবাদমাধ্যম আরিয়াদিয়াহর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের প্রতিবেদনের ভিত্তিতে গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত হয়েছে। সৌদি প্রো লিগের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গোলদাতা নির্ধারণে ম্যাচ কর্মকর্তারা রেফারির প্রতিবেদনের ওপরই নির্ভর করেন।
এ ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের তথ্য বিবেচনা করা হয় না। রেফারি নিশ্চিত করেছেন যে গোলটি রোনালদোর নামেই থাকবে এবং ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর মাত্র ১৮টি গোল প্রয়োজন।