উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। আন নূর ফাউন্ডেশনের আমন্ত্রণে ১৪ দিনের এই দাওয়াতি সফরে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে ধর্মীয় আলোচনা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ১৪ অক্টোবর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এরপর থেকে তিনি নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ধর্মীয় বয়ান ও দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন।
এদিকে এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কয়েক মাস আগের একটি বক্তব্যের সঙ্গে অনেকে এই সফরের যোগসূত্র টানছেন। সেই বক্তব্যে তিনি ‘কাফেলা আমেরিকার দিকে’ যাওয়ার বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন।
তবে ইসলামী আন্দোলনের নেতারা এই সমালোচনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মহাসচিব গাজী আতাউর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়া মানেই দেশটির রাজনৈতিক আদর্শ গ্রহণ করা নয়। সেখানে পীর সাহেব কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না, বরং ধর্মীয় বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন।