উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, তা এখনো অনিশ্চিত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, সাইবার হামলা থেকে সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার পরই ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে। বাসস সূত্রে এই তথ্য জানা গেছে।