উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ভিয়েতনাম সরকার এক বিশাল প্রকল্প হাতে নিয়েছে। রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ‘ভিনফাস্ট ট্রং ডং স্টেডিয়াম’, যা দর্শক ধারণক্ষমতায় ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেও ছাড়িয়ে যাবে। ভিনগ্রুপের নেতৃত্বে ৩৫ বিলিয়ন ডলারের ‘অলিম্পিক স্পোর্টস সিটি’ প্রকল্পের অংশ হিসেবে এই বিশাল স্থাপনাটি তৈরি হচ্ছে।
২০২৫ সালের ১৯ ডিসেম্বর এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। নির্ধারিত সময়ের এক বছর আগেই অর্থাৎ ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, সেখানে ভিয়েতনামের নতুন এই স্টেডিয়ামে ১ লাখ ৩৫ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।
তবে বিশাল এই স্টেডিয়ামের বাণিজ্যিক উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রীড়া ও অর্থনৈতিক বিশ্লেষক। কারণ ভিয়েতনামের ঘরোয়া ফুটবল ম্যাচে সাধারণত ৬ হাজারেরও কম দর্শক উপস্থিত থাকেন। অন্যদিকে ভিনগ্রুপের প্রত্যাশা, আন্তর্জাতিক কনসার্ট ও বড় পরিসরের বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি ভবিষ্যতে লাভজনক হয়ে উঠবে।