উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার বিষয়ে ইশরাক বলেন, অভিযানে কোনো ভুল করে থাকলে তিনি দুঃখপ্রকাশ করছেন। তবে তিনি দৃঢ়ভাবে দাবি করেন যে নিজের নিরাপত্তার প্রয়োজনে তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন।
ইশরাক হোসেন জানান, তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন এবং প্রধানমন্ত্রী এতে সম্মত হয়েছেন। এখন থেকে তিনি ঢাকা-৬ আসনসহ বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও জনজীবনের সমস্যা নিয়ে কাজ করতে চান।
এর আগে শনিবার গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ায় দেশজুড়ে সমালোচনা তৈরি হয়। উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, এই ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন।