উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক তিনটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সুপারিশ করা এমডিরা হলেন সোনালী ব্যাংকের শওকত আলী খান, রূপালী ব্যাংকের কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং জনতা ব্যাংকের মো: মজিবর রহমান। তারা সবাই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন।
ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে একই প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল।