উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস এবং শিল্প খাতে বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের এক বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে ফিলিপ অং বিডা, বেজা এবংিপপিপি কর্তৃপক্ষকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, এ ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আরও সমন্বিত ও দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে এবং এর মাধ্যমে বিনিয়োগকারীদের কার্যকর লজিস্টিকস সহায়তা দেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় সিঙ্গাপুরের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সিঙ্গাপুরের বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনালের অভিজ্ঞতা ও সক্ষমতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। ফিলিপ অং বাংলাদেশের সাথে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নীতিগত ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেন।