উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যকার চলমান সামরিক সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে দেশটির ঘরোয়া ফুটবলে। নিরাপত্তা শঙ্কা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের নবম রাউন্ডের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করা হয়েছে।
সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করেছে। সেখানে সূচি পরিবর্তনের কারণ হিসেবে খেলোয়াড়দের বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রাম নিশ্চিত করা এবং ব্যবস্থাপনাগত বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচটি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং একই দিনে মাঠে গড়াবে আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচও। তবে রোনালদোর আল নাসর ও আল আহলির লড়াই দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আগামী ৬ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত।
চলমান সংঘাতের কারণে সৌদি ফুটবলের সূচিতে বিঘ্ন ঘটার ঘটনা এটি প্রথম নয়, এর আগে রিয়াদে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচও দেরিতে শুরু হয়েছিল। সাম্প্রতিক দিনে সৌদি আরব ও হুথিদের সংঘাত তীব্র হওয়ায় বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে।