উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি মাসের ২৬ অক্টোবর লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য মনোনীত ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মরক্কো ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান পেলেন তিনি।
সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের পর মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের সঙ্গে কথা বলেন হাকিমি। পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমি আশা করি পিএসজির কোনো একজন খেলোয়াড় এই পুরস্কারটি প্যারিসে নিয়ে আসবে এবং আমরা সবাই মিলে তা উদ্যাপন করব।
নিজের ব্যক্তিগত পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা নিয়ে হাকিমি জানান, এটি একটি বিশেষ পুরস্কার এবং সবাই এটি জিততে চায়। তবে জিততে না পারলেও মনোনীত হতে পেরে তিনি খুশি। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের শিরোপা জয়কেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন।