উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে বিএনপি জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।
আখতার হোসেন বলেন, সংস্কারের যে স্তরগুলো পেরিয়ে আসা হয়েছে, বিএনপি সরকার সেই পরিপক্ব বিষয়গুলোকে পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। বিএনপি যদি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত, তাহলে বিষয়গুলো সুরাহার দিকে পৌঁছাতে পারত বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, একজন ব্যক্তির অভিলাষ চরিতার্থ করতে যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, সেটি জাতির সঙ্গে প্রতারণা। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আন্দোলন গণ-আন্দোলনে পরিণত হবে।