উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব সরকারি দফতরের পাশাপাশি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু রয়েছে। মূলত আসন্ন দুর্গাপূজার ছুটির সাথে সমন্বয় করতেই সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এর সাথে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন দেশের সব ব্যাংক ও সরকারি অফিস বন্ধ থাকবে। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনো দাফতরিক কার্যক্রম ও ব্যাংক লেনদেন হবে না।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২২ অক্টোবরের নির্বাহী আদেশের ছুটির বিপরীতে আজ ১৭ অক্টোবর সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ও একই সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে, যার ফলে আজ অন্যান্য স্বাভাবিক কর্মদিবসের মতোই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।