উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন তাদের বর্তমান পদে বহাল থাকছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাবেন। এছাড়া সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হবে। মঙ্গলবার কিংবা বুধবার এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে।
বর্তমানে এনসিপির ১১টি শীর্ষ পদ ‘সুপার ইলেভেন’ হিসেবে পরিচিত। পুনর্গঠনের মাধ্যমে এই কাঠামো কমিয়ে ছয়জনে নামিয়ে আনার পরিকল্পনা চলছে, যা ‘সুপার সিক্স’ নামে পরিচিত হবে। নেতাদের দক্ষতা ও রাজনৈতিক সক্রিয়তাকে এই পরিবর্তনের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, দলটিতে ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরাম নেই। তিনি জানান, ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এবং এর সব সদস্যই নীতিনির্ধারণী পর্যায়ের নেতা।