উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সালাহউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার। আগামী বুধবার জোহরের নামাজের পর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমেদ শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।