উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের মুখে জুলাই গণ-অভ্যুত্থানের কথা থাকলেও তাদের অন্তরে আওয়ামী লীগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু বাস্তবে কেবল চেয়ার বদল হয়েছে এবং রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। ফিটনেসবিহীন গাড়িতে দক্ষ চালক বসালেও গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা ছাড়াই ঢালাওভাবে আসামি করা হয়েছে যা পরে অর্থ আদায়ের উপলক্ষ হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচার এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।
সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণহত্যার বিচার এখন দায়সারা বিষয়ে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, বর্তমানে মাত্র ১৩টি মামলার বিচারকাজ চলছে।