উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
হ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এ ছাড়া তিনি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেবেন এবং ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।